রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আবার সেভেন আপের স্মৃতি ফিরালো জার্মানি : ৭-১ গোলে বিধ্বস্ত কুরাসাও

ক্রীড়া প্রতিবেদক

জার্মানি ৭ : ১ কুরাসাও

রূপকথার গল্পই বলা যায়। পুরো দেশের জনসংখ্যা মাত্র দেড় লাখ। সেই ছোট্ট দেশ কুরাসাও এবার প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে ঠাঁই করে নিয়েছে। তবে সেই প্রথমবারের সূচনাটি তারা সহসাই ভুলে যেতে চাইবে। ৭ গোল খেয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির হাতে রীতিমতো পর্যদুস্ত হয়েছে তারা।

জার্মানি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। জুলিয়ান নাগেলসমানের দল ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম এগিয়ে যায়। ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফেলিক্স নেমেচা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভীত না হয়ে পাল্টা লড়াই চালিয়ে যায় কুরাসাও। ২১ মিনিটেই জেরেমি লোকাদিয়ার শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কোমেনেনসিয়ার নেয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। তাতেই বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় কুরাসাও এবং জার্মানির বিপক্ষে ১-১ সমতায় ফেরে ম্যাচ। কিন্তু সেটাই মনে হয় ছোট্ট রাষ্ট্রটির জন্য অশেষ দুর্গতি ডেকে আনে।

সমতায় ফেরার পরই যেন জ্বলে উঠে জার্মানি। ৩৮ মিনিটে যশুয়া কিমিচের কর্নার থেকে দারুণ হেডে দলকে আবার এগিয়ে দেন নিকো শ্লটারবেক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে নেমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে গোল করে বিরতির আগেই ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর রূপ নেয় জার্মানি। ৪৭ মিনিটে কিমিচের পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা। ৬৮তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের পাস ও বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভের বুদ্ধিদীপ্ত ফ্লিক থেকে গোল করেন নাথান ব্রাউন। ৭৮তম মিনিটে হাভার্টজের আক্রমণ থেকে তৈরি সুযোগে ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ ফিনিশে জার্মানির ষষ্ঠ গোল করেন ডেনিজ উনদাভ। ৮৮তম মিনিটে লিওন গোরেৎসকার বল দখলের পর উনদাভ নিখুঁত থ্রু পাস বাড়িয়ে দেন কাই হাভার্টজকে। ডিফেন্ডারের চাপ সামলে এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের জোড়া গোল পূর্ণ করেন হাভার্টজ। তাতেই স্কোরলাইন দাঁড়ায় ৭-১।

পরিসংখ্যানেও ছিল জার্মানদের একচ্ছত্র আধিপত্য। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে তারা এবং ২৬টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে কুরাসাও ৬টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে জার্মানি। আর সেই সঙ্গে এক যুগ আগের ব্রাজিল-বিধ্বস্ত রাতের স্মৃতিও যেন নতুন করে ফিরিয়ে আনে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কুরাসাও দেশটির খেলা সকলের দৃষ্টি কেড়েছে। কারণ তারা গোলের পর গোল হজম করার পরও ডিফেন্সিভ না খেলে বল পেলেই আক্রমণ চালিয়ে গেছে।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত