রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শুভ সূচনা সুইডেনের

ক্রীড়া প্রতিবেদক
সুইডেন ৫ : ১ তিউনিসিয়া 

তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে শুভসূচনা করেছে ইউরোপের ফুটবল পাওয়ার সুইডেন। সোমবার সকালে মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে ‘গ্রুপ এফ’-এর এই ম্যাচে পুরো মাঠজুড়ে দাপট দেখায় সুইডিশরা। দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল অবদান রাখেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস এবং মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর রিকিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। তিউনিসিয়ার রক্ষণভাগের পেছনের লম্বা পাসে প্রথম গোলের সুযোগ তৈরি হয়। বল ক্লিয়ার করতে তিউনিসিয়ার গোলরক্ষক চামাখ তার ডি-বক্স ছেড়ে বেরিয়ে আসেন। সুযোগ বুঝে ইয়োকেরেস শট নিলেও তা ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে চমৎকার এক শটে বল জালে জড়িয়ে সুইডেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইয়াসিন।
প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় সুইডেন। কাউন্টার অ্যাটাক ও দুর্দান্ত গতিকে কাজে লাগিয়ে তারা তিউনিসিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। এমনই এক কাউন্টার অ্যাটাকে মাত্র দুটি পাসের পর বল পান আলেকজান্ডার ইসাক। বাম প্রান্ত দিয়ে দারুণভাবে বল নিয়ে ভেতরে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিচু শটে দলের দ্বিতীয় গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেডের এই স্ট্রাইকার।
দুই গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল তিউনিসিয়া। ডান প্রান্ত থেকে হানিবাল মেজব্রির ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-১ করেন ওমর রিকিক। তবে তিউনিসিয়ার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সুইডিশরা। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিস স্কিরির ভুল পাসের সুবাদে বল কেড়ে নেন ইসাক। বক্সের ভেতর ফাঁকায় থাকা গিওকেরেসকে তিনি পাস বাড়ালে, নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করেন এই স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকেও সমান হারে আক্রমণ করতে থাকে সুইডিশরা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই চমৎকার এক ফার্স্ট-টাইম শটে দলের চতুর্থ গোলটি করেন মাতিয়াস সভানবার্গ। শুরুতে রেফারি এটিকে অফসাইড ঘোষণা করলেও ভিএআর রিভিউয়ের পর গোলটি বহাল থাকে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দূরপাল্লার এক দর্শনীয় শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করলে তিউনিসিয়া কে ৫-১ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে সুইডিশরা।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত