রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মহা অঘটন : কেপ ভার্দে রুখে দিলো হট ফেভারিট স্পেনকে

ক্রীড়া প্রতিবেদক

স্পেন ০ : ০ কেপ ভার্দে

বিশ্বকাপ ফুটবলের মূল মন্চে রূপকথার অভিষেক হলো কেপ ভার্দের। এবারের আসরের হট ফেভারিট এবং ডিফেন্ডিং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয়েছিল তারা। স্প্যানিশ ভক্তরা আশায় ছিলো তাদের প্রিয় দল আজকে মাঠে গোল বন্যা বইয়ে দেবে। কিন্তু বাস্তবে তা হয়নি। খেলার মাঠে কেপ ভার্দে জয়ের সমান একটি ড্র আদায় করে নিয়েছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন থেকে।

বিশ্বমঞ্চে অনভিজ্ঞ কেপ ভার্দের ফিফা র‌্যাংকিং ৬৭তম। বিপরীতে ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেনের বর্তমান পজিশন ২। ইতিহাস, শক্তি-সামর্থ বিবেচনায় তাই অসম লড়াই হওয়ার কথা ছিল।তবে মাঠের খেলায় তার দেখা মিলল না।পরিসংখ্যানে অবশ্য অসম লড়াইয়েরই ইঙ্গিত দিবে। তবে ২৭ শট নেওয়ার পরেও গোলের দেখা পায়নি স্পেন। ডিফেন্ডিং ইউরো জয়ীদের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। কমপক্ষে ৭টি সেভ দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক।

শুরু থেকেই বল পজিশন ধরে রেখে খেলা স্পেন ৩৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পায়। পেদ্রির শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে কুকুরেলা অফসাইড হওয়ায় কর্নার বাতিল হয়। অবশ্য ৩৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিল স্পেন। তবে ফেরান তোরেসকে হতাশ করে ক্রসবার। ফিরতি সুযোগ পেয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। নিখুঁত এক হেডও নিয়েছিলেন তিনি, তবে দারুণ এক ক্ষিপ্রতায় ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ভজিনহা। ৪৫ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ দেন কেপ ভার্দের গোলরক্ষক। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন তোরেস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন ভজিনহা। যোগ করা সময়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার পেয়েছিল স্পেন। পেদ্রির নেওয়া কর্নারে দারুণ এক হেড নিয়েছিলেন আমেরিক লাপোর্তে। তবে জালে জড়ানোর আগেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলে গতিপথ বদলে দেন ভাজিনহা।

৫৬ মিনিটে ফাবিয়ান রুইজ সুবর্ণ সুযোগ পেয়েও ঠিক মতো  হেড নিতে না পারায় ভোজিনিয়ার হাতে চলে যায় বল। ৭৩ মিনিটে স্পেনের আরেকটি আক্রমণও নসাৎ করেন তিনি। গোল পেতে তাই দলের ‘সেরা অস্ত্র’ লামিনে ইয়ামালকে নামান কোচ লুইস দে লা ফয়েন্তে। সঙ্গে আরও কয়েকটি পরিবর্তন করেও কোনো লাভ হয়নি স্পেনের। স্পেনের কপালটাই আজ খারাপ ছিল। ৮৭ মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন ওয়ারজাবাল। কারণ প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শরীরে না লাগলে বলটি জালেই জড়ানোর কথা ছিল। উল্টো ৯০ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে হেডে পাওয়ার না থাকায় বলটি ধরতে অসুবিধা হয়নি স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের। তাতে বিশ্বকাপে আগামী কয়েক দশক বলার মতো অবিশ্বাস্য এক অভিষেকই হলো কেপ ভার্দের।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত