রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দুই দফায় পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে জিততে দিলো না ইরান

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড ২ : ২ ইরান

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর মাটিতেও ইরান অদ্যম। দুইবার পিছিয়ে পড়েও তারা খেলায় ফিরে এসে পয়েন্ট টেবিলের জন্য গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট অর্জন করে নিয়েছে।  বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রোমাঞ্চকর এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে নামে ইরান। ২৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের। তবে ৩২ মিনিটে সেই হতাশা কাটিয়ে সমতায় ফেরে দলটি। বক্সের ভেতর জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজাইয়ান।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এলিজা জাস্ট। দ্রুতগতির আক্রমণ থেকে ক্রিস উডের সহায়তায় বল জালে পাঠিয়ে নিউজিল্যান্ডকে আবারও লিড এনে দেন তিনি। কিন্তু সমানতালে লড়াই চালিয়ে যেতে থাকে পশ্চিম এশিয়ার লড়াকু দেশ ইরান। ৬৪ মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেবি দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। প্রথম গোল করার পর দ্বিতীয় গোলেও অবদান রেখে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রেজাইয়ান।

খেলার শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় দারুণ উপভোগ্য এই লড়াই।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত