রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাউজানে মাসুদুলকে হত্যার প্রধান আসামি রায়হান, থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি দেখিয়ে মোট ১৯ জনের নামে থানায় মামলা করা হয়েছে। এতে রায়হান নামের একজনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ( ১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে নিহতের বড় ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় মামলাটি করেন।

মামলার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। মামলায় মোট ১১ জনের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জাকের মিয়াকেও আসামি করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত সরাসরি কাউকে গ্রেপ্তার করা না গেলেও সন্দেহভাজন হিসেবে মুহাম্মদ জাকির নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান। এর আগে, শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সেদিন মাসুদ বাজারে ওষুধ কিনতে গেলে সিএনজিচালিত অটোরিকশায় আসা ৬/৭ জন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মাসুদ দৌড়ে পালানোর চেষ্টা করেন, পরে পড়ে গেলে হামলাকারীরা তাকে একাধিকবার গুলি করে। এরপর তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত সিএনজিতে করে পালিয়ে যায়।
ভিডিওতে তিনজনকে পিস্তল এবং আরও দু’জনকে দীর্ঘ আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত