রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের মেধা সমৃদ্ধ শিক্ষার্থীরা এই দেশের জন্য তাদের মেধা ও শ্রম প্রয়োগ করুক : উপাচার্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেছেন, আমরা চাই আমাদের মেধা সমৃদ্ধ শিক্ষার্থীরা এই দেশের জন্য তাদের মেধা ও শ্রম প্রয়োগ করুক। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অনেক সময় আমাদের মেধাবী সন্তানরা দেশ থেকে বিদেশে তাদের ক্যারিয়ার গঠনে উৎসাহী হয়। সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাথে ডন বায়োইনফরমেটিক্সের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার ইনচার্জ ড. এসএম শোয়েভ এবং ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ ফয়সাল আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

তিনি আরও বলেন, যদি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে আমাদের মেধাবী সন্তানেরা যেমন দেশের প্রতি আস্থাবান হবেন তেমনি আমরা দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রম বাজারের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের একটি ইনফরমেটিক্স ল্যাব স্থাপনে ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার জেরিন সুলতানা লিরা ও চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার প্রজা বড়ুয়া।সমঝোতা স্মারকের আওতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশ এ ইন্টার্ন সহযোগিতা, বিভিন্ন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ ও বিভিন্ন গবেষণা কাজে সহযোগিতা পাবেন।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত