রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য তৃণমূলের পরাজয় হয়েছে : আসাদুদ্দিন ওয়াইসি

অনলাইন ডেস্ক

কলকাতা, ভারত : ২০২৬-এর পশ্চিমবঙ্গের  বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় হারের পর এবার তীব্র সমালোচনায় মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, তৃণমূলের পরাজয়ের পিছনে রয়েছে দুর্নীতি, খারাপ শাসন, মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জনবিচ্ছিন্নতা। এছাড়াও মমতার আমলে লক্ষ ওবিসি সংসাপত্রের বাতিল হওয়া নিয়েও মুখ খুলছেন তিনি।

মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াইসি বলেন, “তৃণমূলের পরাজয়ের অনেকগুলো কারণ রয়েছে। তাদের দুর্নীতি, খারাপ শাসন, বাংলায় বসবাসকারী বিপুল সংখ্যক মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তাঁদের প্রতি উদাসীনতা। এসআইআর (বিশেষ তীব্র যাচাই) ইস্যুও বড় ভূমিকা রেখেছে। মোটামুটি এই চারটি ইস্যু ছিল।

তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। তিনি আরও উল্লেখ করেন কলকাতা হাইকোর্টের একটি বড় রায়ের কথা। প্রায় দেড়-দুই বছর আগে আদালত পশ্চিমবঙ্গে প্রায় ৫ লক্ষ ওবিসি জাতিগত শংসাপত্র বাতিল করে দেয়। ওয়াইসির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই সমস্যা মেটাতে কোনও আইন পাস করতে পারেনি। তিনি বলেন, “এই ৫ লক্ষ শংসাপত্রের মধ্যে ৩ লক্ষই ছিল মুসলিম সম্প্রদায়ের। এই কারণেই মুসলিমরাও এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে।

তিনি আরও বলেন, “শুধু মুসলিমদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাখবেন, নাগরিক হিসেবে তাঁদের অধিকার দেবেন না এটা চলতে পারে না।” ওয়াইসির এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম ভোটের বড় অংশ যেখানে তৃণমূলের অন্যতম প্রধান ভিত্তি ছিল, সেখানে এই ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ অনেকের মনোযোগ কেড়েছে। তিনি বলেছেন, মুসলিমদের শুধু ভোটের সময় মনে রাখা হয়, কিন্তু তাঁদের শিক্ষা, চাকরি ও উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

ওবিসি শংসাপত্র বাতিলের ঘটনা মুসলিম যুবক-যুবতীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মনে করেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে, আর তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমে গেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সংখ্যালঘু ভোটের একাংশ অন্যদিকে ঝুঁকে পড়া বা ঘরে বসে থাকার কারণেও তৃণমূলের এই পরাজয় হয়েছে। ওয়েইসি বলেছেন, তৃণমূল শুধু মুসলিমদের ‘ব্যবহার’ করেছে, কিন্তু তাঁদের আসল সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত