রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্র – ইরান সমঝোতা স্নারক স্বাক্ষরিত : যুদ্ধ বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছে।

উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, সমঝোতার প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার ১৮ জুন আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে সমঝোতা কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও লেবাননের বিষয়টিও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায়।

এদিকে, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ আলোচনা শুধু পারস্পরিক নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে হওয়া উচিত।

আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সমঝোতার ব্যাপক প্রভাব পড়বে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। একইসাথে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভরশক্তির কেন্দ্রও এই সমঝোতার মাধ্যমে পরিবর্তন হবে বলে অভিমত সমর বিশ্লেষকদের।

উল্লেখ্য, এই সমঝোতা স্নারকটিতে অন্তর্ভুক্ত ১৪ দফা নিয়ে ইতিপূর্বেই চট্টগ্রাম মেইলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত