শুক্রবার, জুন ১৯, ২০২৬

চট্টগ্রামে পুলিশের অভিযানে ফ্ল্যাটে চুরির স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে ফ্ল্যাটে চুরির ঘটনায় অভিযান পরিচালনা করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৮ জুন) পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে তিন চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার বাসিন্দা। তার পরিবারের ফ্ল্যাট নং-এ/১, ফ্ল্যাট নং-বি/১ এবং ফ্ল্যাট নং-সি/১-এ গত ৭ জুন ভোররাতে চুরি হয়। রাত ৪টার দিকে কন্যা জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে চোর দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন।

পরে তারা দেখতে পান, ফ্ল্যাট বি/১ এর ড্রয়িংরুমের জানালার রড ভাঙা এবং ফ্ল্যাটের বিভিন্ন কক্ষের মালামাল মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফ্ল্যাট এ/১ এর বেডরুমের আলমারির ড্রয়ারে থাকা ৪ ভরি ওজনের ২টি স্বর্ণের চুড়ি, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৪ ভরি ওজনের ৪টি রুপার কয়েন, ১ ভরি ওজনের ১টি ডায়মন্ডের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি রুপার চেইন ও ১টি রুপার আংটি, ৪টি বিদেশি লেডিস পার্স ব্যাগ, নগদ-৭০ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস; ফ্ল্যাট বি/১ এর আলমারির ড্রয়ারে থাকা ২টি অপ্পো ও স্যামসাং কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং ফ্ল্যাট সি/১ এর টেবিলের ড্রয়ারে থাকা বিভিন্ন ডাক্তারি সরঞ্জাম, ১টি লেডিস পার্স ব্যাগ চুরি হয়েছে। এরপরে

পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ ১৫ জুন রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত ১টি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে ১৬ জুন সকাল ৮টায় মৌলভীবাজারের রাজনগর থানাধীন কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাতে কোতোয়ালী থানাধীন একটি স্বর্ণের দোকান হতে চোরাইকৃত স্বর্ণালংকারের ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এদিন রাতে খুলশী থানাধীন আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে তাদের বর্তমান আস্তানার বসতঘরে অভিযান চালিয়ে ৪টি রুপার কয়েন, ২টি রুপার চেইন, ২টি রুপার নূপুর, ২টি লেডিস পার্স ব্যাগ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার এসআই মো. রিয়াদ উছ সালেহীন জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

ন্যাটোর প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’-এমন কঠোর হুঁশিয়ারিমূলক সতর্কবার্ত দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার এবং দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে পরিচিত মুখ নাঈম হাসানকে ডিবি পরিচয়ে থানায় নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ পাওয়া...

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শুভ সূচনা সুইডেনের

সুইডেন ৫ : ১ তিউনিসিয়া  তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে শুভসূচনা করেছে ইউরোপের ফুটবল পাওয়ার সুইডেন। সোমবার সকালে মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে...

নাইজারে আন্তর্জাতিক বিমান বন্দরে জঙ্গি হামলা : ৩৫ নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে...

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা হবে : সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। অতি দ্রুতই তাকে দেশে...

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট পর্যালোচনা সভা

চট্টগ্রাম : ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আমদানি-রপ্তানি কার্যক্রম, শুল্কায়ন ব্যবস্থা এবং রাজস্ব কাঠামোর বিভিন্ন দিক নিয়ে এক বাজেট পর্যালোচনা সভা গত ১৫ জুন কাস্টমস...
সর্বশেষ সর্বাধিক পঠিত