রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

লড়াই করেও হার বাংলাদেশের : টি টোয়েন্টি সিরিজ সফরকারী অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে জিততেই হতো বাংলাদেশকে। এমন ম্যাচে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়ে ঝড়ো ব্যাটিং এর অপরুপ পসরা সাজিয়ে টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয় সফরকারী অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে থামে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই জুটি গড়েন ম্যাট রেনশ ও টিম ডেভিড। দুজনেই বাংলাদেশি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রান করে ডেভিড ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দ্বারপ্রান্তেই ছিলেন রেনশ। শেষ পর্যন্ত ৫২ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন অজি এই ব্যাটার।বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া বাকি সব বোলার দিয়েছেন গড়ে আটের ওপরে রান।

জবাব দিতে নেমে সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে ৭ রানে হার মানে বাংলাদেশ। এমন নাটকীয় হারে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ খোয়াল টাইগাররা।

তবে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেন দুই ওপেনার। এতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৭২ রান তুলে টাইগাররা।

১৫ বলে ৩০ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সাইফ হাসান খেলেছেন ৩৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস। তবে হতাশ করেছেন সৌম্য সরকার। শুরুটা ভালো করলেও ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে আউট হয়ে যান তিনি।তবে চারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন ইমন। অস্ট্রেলিয়ার বোলারদের পাড়ার বোলারের মানে নামিয়ে এনেছিলেন তিনি। কিন্তু ২২ বলে ৩৬ রান করে ইমন আউট হওয়ার পর আশা হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা। ৮ বলে ৭ রান করে ফেরেন শামীম, আর হৃদয়ের ২২ বলে ৩৫ রানের ইনিংস শুধু ব্যবধান কমানোয় ভূমিকা রেখেছে। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন অ্যারন হার্ডি।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত