রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

অনলাইন ডেস্ক

অবশেষে বহুল আলোচিত মধ্যপ্রাচ্যের লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের দেখা পেয়েছে মার্কিন প্রশাসন। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে বিবদমান দুই পক্ষ ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে বিবিসির কাছে নিশ্চিত করেছেন একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা।

এদিকে আজকের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে লেবাননে ব্যাপক বিমান হামলা ও রকেট হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ১৮ জন নিহত হন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারান যার মধ্যে একজন উচ্চপদস্থ ইসরায়েলি সেনাকর্মকর্তা রয়েছেন বলে জানা যায়।

মার্কিন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানান, আজ দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি ও হামলার পর, ইসরায়েল এবং হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সরাসরি সহায়তায় চুক্তিটি সম্পন্ন করতে পেরেছেন।

প্রকৃতপক্ষে, লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ হওয়া ছিল বৃহত্তর মার্কিন-ইরান শান্তি চুক্তির অন্যতম প্রধান পূর্বশর্ত। হিজবুল্লাহর একজন সিনিয়র আইনপ্রণেতা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে হিজবুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছিল, লেবাননে একটি সামগ্রিক ও কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিকে একটি স্থায়ী মধ্যপ্রাচ্য শান্তি চুক্তিতে রূপ দেওয়ার জন্য আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন-ইরান শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়, যা বৈশ্বিক নৌ-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলে। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় শেষ মুহূর্তে শুক্রবারের ওই দ্বিপক্ষীয় বৈঠকটি বাতিল করতে বাধ্য হয় দুই পক্ষ।

তবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও স্থগিত হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার বৈঠক কবে শুরু হতে পারে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

তথ্য সূত্র  – বিবিসি

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত