রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে স্বাগতিক যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ২ : ০ অস্ট্রেলিয়া

প্রতিপক্ষের বাজে রক্ষণের ফায়দা তুলে সিয়াটলে শুক্রবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিপক্ষে  ২-০ গোলে জয়ের মাধ্যমে প্রতিবেশী মেক্সিকোর মতোই নিজেদের নকআউট পর্বে অংশগ্রহণ সুনিশ্চিত করলো।

দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। প্রথম রাউন্ডে হারা তুরস্ক ও প্যারাগুয়ে দিনের পরের দিকে মুখোমুখি হবে।

১৯৩০ সালে উদ্বোধনী আসরের পর এই প্রথম বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিততে পারল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে চলতি আসর শুরু করে তারা।

চোটের কারণে তারকা উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিককে এই ম্যাচে তারা পায়নি। সেই অভাব ঝুঝতে দেননি অন্যরা। ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। ভাগ্যের ছোঁয়ায় একাদশ মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দলটির ফরোয়ার্ড ফোলারান বালোগানের পাস ছয় গজ বক্সে ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে পাঠান অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। এটি চলতি আসরের সপ্তম আত্মঘাতী গোল যা ২০১৮ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে ১২টি আত্মঘাতী গোল হয়েছিল।

এগিয়ে যাওয়ার পর বল দখলে রেখে আক্রমণ করে যায় যুক্তরাষ্ট্র, যদিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না খুব একটা। ৪৩তম মিনিটে ঘটনাবহুল এক গোলে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। সতীর্থের ফ্রি-কিক বক্সের বাইরে পেয়ে শট নেন সের্জিনো দেস্ত। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে বল উঠে যায় ওপরে। ছুটে গিয়ে হেডে কাছ থেকে জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দ্রুতই থেমে যায় যুক্তরাষ্ট্রের উদযাপন। লম্বা সময় নিয়ে ভিএআরের সাহায্যে যখন গোলের সিদ্ধান্ত জানান রেফারি, বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারান বালোগান। মাঝমাঠ থেকে বলে ধরে এগিয়ে যান তিনি। কিন্তু শট নিতে দেরি করে ফেলেন, তার প্রচেষ্টা প্রতিহত করেন এক ডিফেন্ডার। ৬২তম মিনিটে ভালো সুযোগ পায় অস্ট্রেলিয়া। কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ক্রিস্টিয়ান ভলপাটো। একটু পর বক্সের বাইরে থেকে দুর্বল শট করেন কনর মেটকাল্ফ।বাকি সময়েও সুযোগ আসে দুই দলের সামনে, কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ। ফলে খেলা শেষ হয় ২-০ ব্যবধানেই।

যোগ করা সময়ে বিরল এক দৃশ্যের দেখা মেলে মাঠে। ক্র্যাম্পে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান রেফারি। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন লাইন্সম্যান, দুই দলের খেলোয়াড়ও। পানীয় নিয়ে ছুটে আসেন চতুর্থ রেফারি। একটু পর উঠে দাঁড়িয়ে খেলা শেষ করেন তিনি। যুক্তরাষ্ট্রের উদযাপন শুরু হয়ে যায় তার আগে থেকেই।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত