রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্যারাগুয়ের বিপক্ষে ১ গোলে হার : বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
তুরস্ক ০ : ১ প্যারাগুয়ে

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ ‘ডি’র অন্যতম ফেভারিট তুরস্ক মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। হাফ টাইমের পর পুরো সময় ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষেপ গোল বের করতে না পেরে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই তুরস্ককে চমকে দেয় প্যারাগুয়ে।ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে মাতিয়াস গালারজার গোলে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। তুরস্কের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দূরপাল্লার নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ওই গোলটি চলতি বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়ে এবং ১৯৯৮ সালের পর বিশ্বকাপে কোনো দক্ষিণ আমেরিকান দলের সবচেয়ে দ্রুত গোল হিসেবেও ইতিহাসে জায়গা করে নেয়।

গোল হজমের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে তুরস্ক। আর্দা গুলার, হাকান চালহানওগ্লু এবং কেনান ইলদিজদের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধের বড় একটি সময় বলের দখল ছিল তুরস্কের কাছেই। তবে আধিপত্য দেখালেও প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল সুশৃঙ্খল ও দৃঢ়। প্রথমার্ধের ৩৫তম মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ তৈরি করেছিল তুরস্ক। চালহানওগ্লুর নেওয়া ফ্রি-কিক থেকে মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় হলে তখনই ম্যাচে সমতা ফিরতে পারত তুর্কিরা। কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশাই বাড়ে তাদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে বড় নাটকীয়তা তৈরি হয়। ভিএআর পর্যালোচনার পর প্যারাগুয়ের অভিজ্ঞ মিডফিল্ডার মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মের্ত মুলদুরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় প্যারাগুয়ে।

সুবিধা পাওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, দ্বিতীয়ার্ধে তুরস্ক ম্যাচে ফিরে আসবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ১০ জনের দল নিয়েও প্যারাগুয়ে অসাধারণ শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার পরিচয় দেয়। অন্যদিকে তুরস্ক বল দখলে এগিয়ে থাকলেও গোলের জন্য প্রয়োজনীয় ফিনিশিংয়ের অভাবে ভুগতে থাকে। ম্যাচের শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায় তুরস্ক। যোগ করা সময়ে আর্দা গুলারের ক্রস থেকে তৈরি হওয়া সুযোগে অধিনায়ক হাকান চালহানওগ্লু বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা পোস্টের বাইরে চলে যায়। এরপর আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

যার ফলে ১-০ গোলের মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে। এই জয়ে তাদের নকআউট পর্বে ওঠার আশা টিকে থাকলো। অন্যদিকে গ্রুপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত তুরস্ক পরপর দুটি খেলায় হারের ধাক্কায় ১ ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিলো।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত