রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডস ৫ : ১ সুইডেন

প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম হট ফেভারিট দল টোটাল ফুটবলের জনক ও ইউরোপের ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুইডেনকে ৫-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ডাচরা। বিষয়টি আরো অধিকতর গুরুত্ব পাওয়ার কারণ সুইডেনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল এবং প্রথম খেলায় তারাও ৫ গোল দিয়েছিল।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা, আর তাদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। হিউস্টনের ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। দ্রুতগতির আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে সুইডেনের রক্ষণভাগকে বারবার চাপে ফেলে ডাচরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেদারল্যান্ডস। লিভারপুল তারকা কোডি গাকপো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান বড় করেন। ৫৪তম মিনিটে দারুণ এক শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি। গাকপোর সেই গোলটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল হিসেবেও ইতিহাসে জায়গা করে নেয়। মাত্র ৩৩ ম্যাচেই শততম গোলের মাইলফলক স্পর্শ করেছে এবারের আসর। ১৯৫৮ সালের পর এত দ্রুত বিশ্বকাপে ১০০ গোলের দেখা মেলেনি।

চার গোল হজমের পর ৫৯তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে একটি গোল শোধ দেয় সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা গোল করে ব্যবধান কিছুটা কমান।

তবে শেষ মুহূর্তেও থামেনি নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল দারুণ এক ফিনিশিংয়ে পঞ্চম গোলটি করেন। তার গোলেই ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে ডাচরা।

উল্লেখ্য, এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল সুইডেন।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত