রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শেষ মূহুর্তের গোলে আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির জয়

ক্রীড়া প্রতিবেদক

জার্মনি ২ : ১ আইভরি কোস্ট

অল্পের জন্যে অঘটনের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গেলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইউরোপীয় ফুটবল মেশিন জার্মানি। টান টান উত্তেজনাপূর্ণ ও দারুণ রোমান্চকর ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়া ও দুটি গোল বাতিল হওয়ায় দীর্ঘ সময় গোল শূন্য থাকতে হয় জার্মানিকে। তবে শেষ মুহূর্তের গোলে হতাশা কাটিয়ে আইভোরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে তারা নিজেদের পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ ১ ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানদের পায়ে। তবে একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে তারা। ২৩তম মিনিটে কর্নার থেকে আলেক্সান্ডার পাভলোভিচের হেড জালে গেলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়। এর সাত মিনিট পরই জার্মানিকে হতভম্ব করে এগিয়ে যায় আইভরিকোস্ট। ৩০তম মিনিটে বক্সের ভেতর ফিরতি বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

৩৯তম মিনিটে সমতায় ফিরেছিল জার্মানি। ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে বল জালে পাঠান কাই হ্যাভার্টজ। কিন্তু ভিএআর পর্যালোচনার পর দেখা যায়, বল দখলের সময় জামাল মুসিয়ালা ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায় এবং হতাশা নিয়েই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল ইউরোপীয় দলটি। একের পর এক আক্রমণ চালিয়েও আইভরিকোস্টের রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা। শেষ পর্যন্ত কোচ জুলিয়ান নাগেলসমানের বদলই এনে দেয় কাঙ্ক্ষিত ফল। ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরির ক্রসে বক্সে দারুণ দৌড়ে গিয়ে বাঁ পায়ের নিখুঁত ছোঁয়ায় সমতাসূচক গোল করেন আরেক বদলি ডেনিজ উনদাভ। তার গোলে নতুন করে প্রাণ ফিরে পায় জার্মানি।

সমতায় ফেরার পর ম্যাচে গতি আরও বেড়ে যায়। ৮৯তম মিনিটে সিমন আদিংরার সামনে আইভরিকোস্টকে আবার এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু বল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। পাল্টা আক্রমণে জার্মানিও গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল, তবে গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা দারুণ এক সেভ করেন।

যখন মনে হচ্ছিল ম্যাচটি থেকে কোনো দলই পূর্ণ পয়েন্ট তুলতে পারবেনা তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জাদু দেখান উনদাভ। ফেলিক্স এনমেচার পাস বক্সের ভেতরে পেয়ে চমৎকার টার্ন নিয়ে শক্তিশালী শটে বল জালে জড়ান স্টুটগার্ট ফরোয়ার্ড। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জার্মান শিবির এবং ১টি খেলা হাতে রেখেই নিজেদের নকআউট পর্বে অংশগ্রহণ সুনিশ্চিত করে তবেই মাঠ ছাড়ে জার্মনরা। তবে হারলেও অনেকদিন মনে রাখার মতো দারুণ একটি প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ উপহার দিয়েছে আফ্রিকার আইভরি কোস্ট।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত