রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শেষ ম্যাচেও টাইগারদের অসহায় আত্মসমর্পণ : ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও দাপটের সাথে জিতে নিয়ে সফরকারী অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে টাইগাররা। দলের ৭ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। ২ বলে ৫ রান করে রান আউট হন তানজিদ। ৯ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান সাইফ।

অধিনায়ক তাওহীদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন। কিন্তু অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল লেগে ছিলো। চাপের মুখে কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন অধিনায়ক। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। সুযোগ বুঝে বাউন্ডারিও হাঁকিয়েছেন। শেষ দিকে ছুঁয়ে ফেলেন ফিফটিও। ফিফটি হাঁকানো হৃদয় শেষ পর্যন্ত টিকে ছিলেন ৫১ বলে ৬১ রান করে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন স্পেনসার জনসন, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। ১ উইকেট নেন নিখিল চৌধুরী।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই ৫৪ রান তোলে অজিরা। ১৬ বলে ১৭ রান করে বিদায় নেন ওপেনার জশ ইংলিস। পাওয়ারপ্লের ৬ ওভারে ইংলিসকে হারিয়ে ৫৪ রান তোলে অস্ট্রেলিয়া। তবে আরেক প্রান্তে মার্শ চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন। টাইগার বোলারদের কচুকাটা করে দলের বোর্ডে রান তুলেছেন। ছুঁয়ে ফেলেন ফিফটিও। ২৮ বলে ৬০ রানের ধুমধাড়াক্কা এক ইনিংস খেলে দলের ৮৮ রানের মাথাতে বিদায় নেন অধিনায়ক মার্শ। দুই ওপেনারের বিদায়ের পর কুপার কনোলি এবং ম্যাট রেনশ ক্রিজে জুটি বাঁধেন। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। কনোলি থেমেছেন ১৩ বলে ১৫ রান করে। তাকে ফেরান রিশাদ হোসেন। তবে ততক্ষণে অজিদের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। শেষ দিকে ৩ বলে ১২ রানের ক্যামিও খেলেছেন টিম ডেভিড। ৬ বলে ৬ রান করেন ম্যাট রেনশ। ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলাম।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত