রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম রাউজানে মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে এজাহারভুক্ত আসামি মো. আইয়ুবকে (৪৫) পার্বত্য চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। রোববার (২১ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব রাউজান উপজেলার কদলপুরের বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে। তিনি হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, প্রকাশ্যে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারীদের নেপথ্য পরিকল্পনাকারীদের একজন হিসেবে মো. আইয়ুব এর নাম তদন্তে উঠে আসে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আইয়ুব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি দল ভোর ৬টার দিকে তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে র‌্যাব-৭ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১৩ জুন দুপুরে রাউজানের চুয়েটসংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় বেতাগী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদকে সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীরা খুব কাছ থেকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ফুটেজে কদলপুর এলাকার মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, পূর্ব রাউজানের মোহাম্মদ জাহেদ এবং মোহাম্মদ আবছারসহ একাধিক অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে ইলিয়াস ও দিদার গুলি চালান, পরে অন্যরা এগিয়ে এসে আরও গুলি করে। এ ঘটনায় ১৫ জুন নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত