বুধবার, জুন ২৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম জয় পেল মিশর : ৩-১ গোলে নিউজিল্যান্ড পরাস্ত

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডে ১ : ৩ মিশর

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আসরে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফ্রিকার প্রতিনিধি মিশর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে।

ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নেয় নিউজিল্যান্ড। দারুণ এক হেডে গোল করেন এই ডিফেন্ডার।কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে সমানে সমান। কিন্তু, খেলার প্রথমার্ধের ফলাফল পরিবর্তন হয়নি।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় মিসর। তুমুল আক্রমণ চালিয়ে তারা গোল আদায় করে নেয়।নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতায় ফেরে মিসর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তাতে লাফিয়ে উঠে শক্তিশালী হেড করেন মোস্তাফা জিকো। তাতেই বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে মিসরকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোলটি করেন এই লিভারপুল কিংবদন্তি। ম্যাচে ৮২ মিনিটে আরও এগিয়ে যায় মিসর। দলের হয়ে গোল করেন ত্রেজেগে। সালাহর কর্নারে পোস্টের কাছাকাছি বল পেয়েছিলেন ত্রেজেগে। বদলি নামা এই ফরোয়ার্ড অরক্ষিত থাকায় সহজেই হেডে বল জালে জড়িয়েছেন। ২৪ মিনিটের মধ্যেই তিনটি গোল আদায় করে নিজেদের বিজয় সুনিশ্চিত করে মিসর।

এরপর আর কোনো গোল যায়নি। ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার মিসর।

সম্পর্কিত খবর

ইরানের তেল বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে...

এগিয়ে গিয়েও চেক প্রজাতন্ত্র হারাতে পারলোনা দক্ষিণ আফ্রিকাকে

চেক প্রজাতন্ত্র ১ : ১ দক্ষিণ আফ্রিকা  খেলার প্রথমে এগিয়ে গিয়েও শেষের দিকে পেনাল্টি থেকে গোল খেয়ে পূর্ণ পয়েন্ট বন্চিত হলো চেক প্রজাতন্ত্র। আর দক্ষিণ...

নাইজারে আন্তর্জাতিক বিমান বন্দরে জঙ্গি হামলা : ৩৫ নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে...

মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত...

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল...

তিউনিশিয়াকে ৪ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে গেলো এশিয়ার জাপান

জাপান ৪ : ০ তিউনিশিয়া২০২৬ বিশ্বকাপে বড় হারের মধ্য দিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তিউনিশিয়াকে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত