রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পিছিয়ে পড়েও জর্ডানকে ২-১ গোলে হারালো আলজেরিয়া

ক্রীড়া প্রতিবেদক

জর্ডান ১ : আলজেরিয়া ২

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো জর্ডানকে। আলজেরিয়ার বিপক্ষে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল তারা। অন্যদিকে এই জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া।

ম্যাচের প্রথমার্ধের গল্পটা অবশ্য আলজেরিয়ার জন্য মোটেও সুখকর ছিল না। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়া অভিজ্ঞ রিয়াদ মাহরেজকে এই ম্যাচে শুরুর একাদশে ফিরিয়েছিলেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জর্ডানের জমাট ও কাউন্টার-অ্যাটাকিং ফুটবলের সামনে তা আলো ছড়াতে পারেনি। উল্টো ৩৬ মিনিটে আলজেরিয়ান মিডফিল্ডার রামিস জেরুকির এক মারাত্মক ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে জর্ডানকে লিড এনে দেন নিজার আল-রেশদান।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আলজেরিয়া দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিয়ে মাঠে নামে। পেতকোভিচ মাঠে নামান নাবিল বেনতালেব ও নাধির বেনবুয়ালিকে, যা ম্যাচের পুরো চিত্রনাট্য বদলে দেয়। ৬৯ মিনিটে রিয়াদ মাহরেজের এক নিখুঁত কর্নার কিক থেকে জর্ডানের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে লাফিয়ে উঠে এক দুর্দান্ত হেডে আলজেরিয়াকে সমতায় ফেরান বদলি স্ট্রাইকার বেনবুয়ালি।
ভিএআর-এর দীর্ঘ পরীক্ষা শেষে গোলটি বৈধ ঘোষিত হলে উল্লাসে ফেটে পড়ে আলজেরিয়ান শিবির।

সমতায় ফিরে আলজেরিয়ার আক্রমণের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮২ মিনিটে আবারও সেট পিসের জাদু; বদলি খেলোয়াড় আনিস হাদজ মুসার কর্নার কিক জর্ডানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের জটলায় বাধা পেয়ে ডিফ্লেক্টেড হলে খুব কাছ থেকে নিখুঁত টোকা দিয়ে জয়সূচক গোলটি করেন আমিন গুইরি।

এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার সমান অবস্থানে চলে এলো আলজেরিয়া। আগামী শনিবার কানসাস সিটিতে অস্ট্রিয়ার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচটি রূপ নিতে যাচ্ছে ৪৪ বছর আগের এক ঐতিহাসিক প্রতিশোধের মঞ্চে। ১৯৮২ সালের বিশ্বকাপে অস্ট্রিয়া ও পশ্চিম জার্মানির বিতর্কিত ‘ডিসগ্রেস অব গিজোন’ ম্যাচের পর এই প্রথম তারা বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত