রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সিভাসুতে ‘ভেক্টর বাহিত রোগের ঝুঁকি পর্যবেক্ষণ ও প্রশমনে সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘বাংলাদেশে ভেক্টও বাহিত রোগের ঝুঁকি পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রশমনে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার প্রশাসন বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভাসু’র অধ্যাপক শারমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভাসু’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভাসু’র ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার। প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাঙ্গেরীর ইএলটিই’র ভেক্টরেট প্রোজেক্ট কোঅর্ডিনেটর ড. গাবর কেমেনেসী, চমেক হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, আইইডিসিআর’র এন্টোমলোজিষ্ট মোঃ মোজাম্মেল হক, সিভাসু’র চিকিৎসক জাহান আরা।

কর্মশালায় বক্তারা বলেন, ভেক্টর বাহিত রোগ হলো এমন কিছু অসুস্থতা (যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, জিকা ভাইরাস) যা মশা মাছি বা এঁটেল পোকার মতো জীবিত বাহকের (ভেক্টর) মাধ্যমে সংক্রামিত ব্যক্তি বা প্রাণি থেকে সুস্থ মানুষের দেহে ছড়ায়। বাহক প্রাণির কামড় বা শারীরিক সংস্পর্শের মাধ্যমে এই রোগগুলোর বিস্তার ঘটে। মাছি জাতীয় কিছু পোকা তাদের পায়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে জীবাণু বহন করে খাবারের ওপর ফেলে, যা খেয়ে মানুষ অসুস্থ হতে হারে। ভেক্টর বাহিত রোগ প্রতিরোধ ও ঝুঁকি মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। এ জাতীয় রোগের লক্ষণ দেখা দিলে রেজিস্ট্রার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত