সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর রয়েছে : মাননীয় চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে গতকাল সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে শহরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

এসময় মেয়র জানান, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি। আমার মনে হয় না এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারো উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়। আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি বলে জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি আরও জানান, আমি সাধারণত প্রতিদিন সকালেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে কি না তা দেখতে বের হই, আর আজকেও সেই ধারাবাহিকতায় পুরো সিটি ঘুরেছি। আমি লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং বিভিন্ন পয়েন্টে তারা অত্যন্ত সজাগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মেয়র বলেন, যেন কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করেন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয় এবং কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি তাদের বিশেষভাবে বলেছি। আমি চাই চট্টগ্রামের প্রতিটি নাগরিক যেন এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে বসবাস করতে পারে।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত