রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

উজবেকিস্থানকে ৫ গোলে বিধ্বস্ত করলো রোনালদোর পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক

পর্তুগাল ৫ : ০ উজবেকিস্থান

তীব্র সমালোচনায় জর্জরিত সিআরসেভেন রোনালদো এবং ব্রাজিল এবার সামনে দুর্বল উজবেকিস্থানকে পেয়ে গোল উৎসব করে সমালোচকরদের কিছুটা হলেও জবাব দিতে পারলো। জাতীয় দলের জার্স গায়ে নিজের গোল খরা কাটিয়ে দুই গোল করে পর্তুগালকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্রিশ্চিয়ানা রোনালদো এবং পর্তুগাল ৫ গোলে বিধ্বস্ত করলো এশিয়ার প্রতিনিধি উজবেকিস্থানকে।

ছন্নছাড়া পারফরম্যান্সের পর দলকে পথে ফেরানোর পাশাপাশি সমালোচকদের জবাব দেওয়ার চ্যালেঞ্জে নেমে পাঁচ মিনিটেই দারুণ সুযোগ পান রোনালদো। কিন্তু বাঁ দিক থেকে নুনো মেন্দসের ডি-বক্সে বাড়ানো ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি তিনি। পরের মিনিটেই দারুণ এক গোলে আগের ব্যর্থতাটা ঢেকে দেন রোনালদো। এবার ডান দিক থেকে ক্রস বাড়ান জুয়াও কান্সেলো, প্রথম ছোঁয়ায় জোরাল ভলিতে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান সিআরসেভেন এবং প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি।

জাতীয় দলের হয়ে চার ম্যাচ পর জালের দেখা পেলেন রোনালদো। বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) পর্তুগালের হয়ে ১০ ম্যাচের গোল খরাও কাটল তার। ১১ মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় তারা। শট নেওয়ার জন্য প্রস্তুত হন রোনালদো ও মেন্দস, প্রতিপক্ষের সবার হয়তো রোনালদোর দিকেই মনোযোগ ছিল; কিন্তু ছুটে গিয়ে জোরাল শটে রক্ষণ দেয়াল ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন পিএসজি লেফট-ব্যাক মেন্দস।

হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পর, ২৯তম মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান আজিজ গানিভ। উল্লাসে ফেটে পড়ে উজবেকিস্তান সমর্থকরা; তবে তাদের উচ্ছ্বাস স্থায়ী হয়নি। আজিজের শটের আগ মুহূর্তে, কান্সেলো ফাউলের শিকার হওয়ায়, ভিএআরে সাহায্যে গোল দেননি রেফারি। শক্তিশালী দলের বিপক্ষে শুরুতে দুই গোল হজম করলেও, আত্মবিশ্বাস হারায়নি এশিয়ার দলটি। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল তারা। তবে প্রথমার্ধেই আরেক গোল হজম করে ঘুরে দাঁড়ানোর আশায় বড় ধাক্কা খায় তারা।

৩৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ডি-বক্সে ডান দিকে থ্রু বল বাড়ান ব্রুনো ফের্নান্দেস, বলের পেছনে ছুটে যান রোনালদো, তাকে বাধা দিতে এগিয়ে যান গোলরক্ষক; নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই গোলে সর্বোচ্চ মঞ্চে দেশের এতদিনের সর্বোচ্চ গোলদাতা ইউসেবিওকে (৯) ছাড়িয়ে গেলেন রোনালদো (১০)। গ্রেট ইউসেবিও অবশ্য ৯ গোল করেছিলেন কেবল ৬ ম্যাচে, রোনালদোর লাগল ২৪ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪৫টি, ২৩০ ম্যাচে। বিরতির আগে হ্যাটট্রিকও হতে পারতো রোনালদোর। কান্সেলোর বাড়ানো বল ছয় গজ বক্সের মুখে পেয়ে, স্লাইড করে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে পাঠানোর চেষ্টায় সফল হননি তিনি।

৫৮তম মিনিটে ডি-বক্সের অনেকটা দূরে ফ্রি কিক পায় পর্তুগাল। শট নেওয়ার ভঙ্গিতে এগিয়ে শট না নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো, এবং ওই মুহূর্তে উঁচু করে বাড়ানো বলে তাকে খুঁজে নেন ফের্নান্দেস। শটও নেন রোনালদো, তবে সঠিক সময়ে এগিয়ে রুখে দেন গোলরক্ষক নেমাতোভ।গোলরক্ষকের পায়ের সঙ্গে সংঘর্ষে ব্যথা পান রোনালদো, তবে একটু পরই উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান তিনি। ওখান থেকে পাওয়া কর্নারেই চতুর্থ গোলটি আসে। ফের্নান্দেসের নিচু কর্নারে গোলমুখে কোনোমতে একটা ছোঁয়া দেন জোয়াও ফেলিক্স, এরপর বল খুশানভের গায়ে লেগে, গোলরক্ষকের হাত ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।গোলরক্ষকের ভুলে ৭৪তম মিনিটে আবার হ্যাটট্রিকের দারুণ সুযোগ আসে রোনালদোর সামনে, তবে তার জোরাল শটে ঝাঁপিয়ে আটকে দেন নেমাতোভ।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শটে শেষ গোলটি করেন এসি মিলান উইঙ্গার লেয়াও।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত