রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ৬০ জন পল্লী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় গত ২৩ জুন মঙ্গলবার প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের এই প্রশিক্ষণ দেয়া হয়। জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলার ৬০ জন পল্লী চিকিৎসক।

প্রশিক্ষণ প্রদান করেন ডা. এস এম শাহাদাত হোসেন, অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চক্ষু পরিচর্যা, চোখের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, পরামর্শ প্রদান এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক মো. আনোয়ার হোসেন, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত