শুক্রবার, জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চমক : কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ কোরিয়া ০ : ১ দক্ষিণ আফ্রিকা

নক আউট নিশ্চিত করতে স্রেফ ড্র করলেই চলত এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার। ফেভারিট হিসেবেই ম্যাচ শুরু করেছিল তারা। তলানিতে থেকে গ্রুপের শেষ রাউন্ড শুরু করা দক্ষিণ আফ্রিকা উপহার দিল দারুণ চমক। ‘এ’ গ্রুপের ম্যাচে মন্তেরেই স্টেডিয়ামে ১-০ গোলের স্মরণীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল তারা। ৬৩তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন থাপেলো মাসেকো।

ম্যাচের ৬৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও আসল কাজটি করতে পারল না দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করা এশিয়ার দলটি পরের দুই ম্যাচেই হেরে গেল একই ব্যবধানে। তাদের সব আশা অবশ্য শেষ হয়নি। তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে খেলার সুযোগ আছে তাদের।

মন্তেরেইতে বল নিজেদের কাছে রাখার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া যোজন যোজন এগিয়ে থাকলেও গোলে শট ও লক্ষ্যে রাখার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ছিল দ্বিগুণ এগিয়ে। গোলে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে তারা। কোরিয়ানদের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতে যদিও দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। বল ধরে রেখে দাপটে শুরু করে তারা। দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে ফাঁকায় পেয়ে হেড করেন কিম মিন-জে। তবে অব্রে মদিবার পায়ে ব্লক হয়ে যায় তা। একটু পর বক্সের ভেতর থেকে লি গাং-ইনের জোরাল শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা আস্তে আস্তে খেলায় জোর বাড়াতে থাকে। মোসেকো এক দফায় বল নিয়ে দারুণভাবে বক্সে ঢুকে শট নিলেও তা ব্লকড হয় কোরিয় রক্ষণ দেয়ালে। একটু পর আর তাকে আটকানো যায়নি। বক্সের ভেতর বল পেয়ে সামনের ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জোরাল গড়ানো শটে কোরিয়ান গোলকিপারকে পরাস্ত করেন তিনি। সেই গোল শোধ করার তেমন সুযোগ তৈরি করতে পারেনি দক্ষিণ কোরিয়া।

আগে তিন দফায় বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকও ছিল ২০১০ আসরে। কোনোবারই গ্রুপ পর্ব উতরাতে পারেনি তারা। এবার খুলে গেল ইতিহাসের দুয়ার।

সম্পর্কিত খবর

মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত...

এমবাপ্পের জোড়া গোল : ইরাককে বিধ্বস্ত করে নকআউট পর্বে ফ্রান্স

ফ্রান্স ৩ : ০ ইরাক বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ  যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল গতবারের আসরের রানার্সআপ ফ্রান্স। সোমবার ২২...

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই : পবিত্র আশুরা উপলক্ষে বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে...

ইসরায়েলের সমালোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন,...

প্রধানমন্ত্রী মালয়েশিয়া পৌঁছেছেন : বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ রবিবার স্থানীয় সময় রাত...

বাজেটের পরতে পরতে শ্রমিক, নারী ও শিশুদের কথা উঠে এসেছে : এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “সরকার যে বাজেট ঘোষণা করেছেন, তা অত্যন্ত জনবান্ধব। কেননা এই বাজেটের পরতে পরতে, পৃষ্ঠা পৃষ্ঠায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত