শুক্রবার, জুন ২৬, ২০২৬

দায়িত্ব গ্রহণ করেই সুখবর দিলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী : আগামী রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক

আগামী রোববার ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার ২৫ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপরেই ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এই তথ্য জানান শ্রী দীনেশ ত্রিবেদী। এর আগে গত ১২ জুন  দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে  আসেন।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সোজা এসেই রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছি এবং তিনি তা গ্রহণ করেছেন। আমি রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। আজ আমি অত্যন্ত গর্বিত যে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আজ থেকে আমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তিনি বলেন, যখন বর্ডারে আপনাদের মুখোমুখি হয়েছি, ওই সময় প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল, ভিসার কি হবে? ওই জিনিসটা আমার মাথায় ছিল যে, ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন মানুষের জন্য। আরও ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই এ জন্যে আজকে প্রথমে আমি পুরোটা ঘুরে দেখলাম।

খুবই ভালো লাগলো যে অনেকের সঙ্গে আমার একটা আলোচনা হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো ডিসকাশন হলো, ওরা অনেক সাজেশন দিল। ওই সাজেশনগুলো আমাদের অফিসারকে বললাম। তিনি আরও বলেন, অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার। আলাদা ঘর যেখাণে বাচ্চাদের জন্য খেলনা, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা থাকবে। একটু যদি ওয়েট করতে হয়, বাচ্চাদের অনেক সমস্যা হয়। যারা হুইলচেয়ারে আছে ওদের জন্য র‍্যাম্পের যদি দরকার হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, আমি মোটামুটি অনেক খুশি যে, আমি ফ্যাসিলিটিটা দেখলাম, সত্যি আমার অনেক ভালো লাগল। আমাদের অনেক ফ্যাসিলিটি যা প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওইসব থেকে আমি ভাবলাম যে এখানটা খুবই ভালো। কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়। তাহলে আজকে আমি যা বললাম, যে নরমাল ট্যুরিস্ট ভিসা, ওই ট্যুরিস্ট ভিসা ওপেন, যে নরমালসি আছে ওইটা করে দিলাম আর ওইটা শুরু হবে ২৮ জুন থেকে। ওই নরমাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো ইমার্জেন্সিতে আগেই সাবমিট হতো ওইটা চলবে। এখনি পাঁচ জায়গা আমি নামটা পড়ে দিলাম পাঁচ সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো।

তিনি আরও বলেন, আমার পক্ষ থেকেও এটা প্রথম জিনিসটা আমি যা করলাম হাই কমিশনার হিসেবে। এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। আর মাঝেমাঝে আমি এখানটা আসব, ইন্সপেক্ট করব, লোকেদের কথা শুনব, ওদের যা সাজেশন হবে, সেটা শুনবো। আপনারা তো সাংবাদিক,  আপনাদের যদি সাজেশন থাকে, সেই সাজেশন আমি শুনবো। নব নিযুক্ত হাই কমিশনার বলেন, অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি সেটা দেখবো। যার বাড়িতে রোগী আছে, তারাই জানে যে কষ্ট কি হয়। সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবার মা, বোন, বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে সম্পর্কের অবনতি হলে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া স্থগিত করে। অবশেষে প্রায় দুই বছর পর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার বহুল আকাঙ্খিত ঘোষণাটি আসলো।

সম্পর্কিত খবর

জনগণের করের অর্থের বেতনে, সুবিধা ভোগ করে কী অবদান রাখতে পেরেছি : জেলা প্রশাসক চট্টগ্রাম

চট্টগ্রাম : কেবল নিজের জীবনমানের উন্নয়ন নয়, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করতে হবে। চাকরি জীবনে কে কত সুবিধা পেয়েছেন বা নিজের জীবনে...

চট্টগ্রামে প্রভাব খাটিয়ে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মালিকানাধীন এবং শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ’- এ ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ ও...

ন্যাটোর প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’-এমন কঠোর হুঁশিয়ারিমূলক সতর্কবার্ত দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা...

বিশ্বকাপ ফুটবলে আবারো কেপ ভার্দের রুপকথা : এবার উরুগুয়ের থেকে এক পয়েন্ট কেড়ে নিলো

উরুগুয়ে ২ : ২ কেপ ভার্দে বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার...

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চেনা ছন্দে ব্রাজিল

ব্রাজিল ৩ : ০ মরক্কো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এবারের আসরে মরক্কোর বিপক্ষে ড্র প্রথম খেলায় ধাক্কা খেলেও দ্বিতীয় খেলাতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। ...

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

চীনের দালিয়ানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। এ...
সর্বশেষ সর্বাধিক পঠিত