শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জাতীয় স্বার্থ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সাংস্কৃতিক অঙ্গনের জাতীয়তাবাদী শক্তিসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার : মাননীয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত একটি মতবিনিময় সভায় মাননীয় চসিক মেয়র গুরুত্বপূর্ণ দিকনির্দেশক বক্তব্য দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে দিক নির্দেশনা দিয়েছেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আমাদের মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সংস্কৃতির আলো দিয়েই সমাজের সব অন্ধকার দূর করতে হবে। তিনি মঙ্গলবার ২৩ জুন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত সংস্কৃতিসেবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রামের সংস্কৃতিসেবী, শিল্পী, গায়ক, বাদক, নাট্যকার, কবিয়াল, সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার সংস্কৃতি। অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুন প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্যকে বুকে ধারণ করতে হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি চসিক মেয়র হিসেবে  চট্টগ্রামের সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে এবং সংস্কৃতিকর্মীদের যেকোনো কল্যাণমুখী উদ্যোগে সিটি করপোরেশন সবসময় পাশে থাকবে বলে ঘোষণা দেন।

সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি ও সংস্কৃতি ব্যক্তিত্ব জনাব দিলশাদ আহমেদকে আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী এবং সংগঠক ডাঃ ঈসা চৌধুরীকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার এবং চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দিলশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি উদ্বোধন করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সংসদের মহাসচিব রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট কবি অভিনেতা এবিএম সোহেল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী। উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমগীর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, সদস্য ও সাবেক জাসাসের সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার পাহালভী, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক জোট নেতা ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী, ডা. জুবায়ের আল মাহমুদ, বিশিষ্ট সংগঠক জনাব আলতাফ হোসেন, কবিয়াল আবু ইউসুফ, মৌসুমী চৌধুরী, মাহবুব সুমন, জুলফিকার আহমেদ, তৌহিদুল ইসলাম রানা,  প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, শিহাব উদ্দিন রিয়াদ, আশরাফুল ইসলাম টিটু, শহিদুল করিম মিন্টু,ফৌজিয়া শারমিন শম্পা, নাদিয়া তাসনিম নিপা, নাট্যকার জহুরুল ইসলাম সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সংগঠকবৃন্দ।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত