রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইতিহাসে এই প্রথম বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আইভরি কোস্ট

ক্রীড়া প্রতিবেদক

আইভরি কোস্ট ২ : ০ কুরাসাও

আগের ম্যাচে অতিমানবীয় কিছু সেভের মাধ্যমে ইকুয়েডরকে আটকে দিলেও এই ম্যাচে তেমন কিছু করতে পারেননি কুরাসাওয়ের গোলকিপার রুম।ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কুরাসওকে ২-০ গোলে হারায় আইভরি কোস্ট। জোড়া গোলে দলের জয়ের নায়কে নিকোলাস পেপে। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের ধাপে গেল আইভরি কোস্ট। নিজেদের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে নকআউট পর্বে উঠল তারা। এর আগে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিন আসরে খেলে, তিনবারই বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

দুই দলের প্রথমার্ধের খেলা ছিল নিষ্প্রাণ। বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও আক্রমণে ধার ছিল না আইভরি কোস্টের। কুরাসাও পারেনি উল্লেখ করার মতো আক্রমণ শাণাতে। বিরতির আগে দুই দল পোস্টে একটি করে শট রাখতে সক্ষম হয়। সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ওই এক শটই কাজে লাগিয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাম দিকের বক্সের বাইরে কুরাসাওয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় ইয়ান ডায়মন্ডের কাছে। কিছুটা এগিয়ে বাইলাইনের একটু ওপর থেকে তিনি কাটব্যাক করেন বক্সে। নিখুঁত ট্যাপে লক্ষ্যভেদ করেন পেপে। ৩৯তম মিনিটে কুরাসাওয়ের তাহিথ চংয়ের বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট যায় বাইরে।

দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে ঢিমেতালে। তবে, সময় গড়ানোর সাথে সাথে ব্যবধান দ্বিগুণের চেষ্টা বাড়াতে থাকে আইভরি কোস্ট। ৫৩তম মিনিটে ভালো সুযোগ নষ্ট করেন কেসিয়ে। বক্সের ওপরে জায়গা করে, এই ফরোয়ার্ডের নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে কর্নার হয়ে যায়। সেই কর্নার কাজে লাগাতে পারেনি আইভরি কোস্ট। ৬৪তম মিনিটে সাঙ্গারের রক্ষণ চেরা পাস এক ডিফেন্ডার স্লাইড করেও নাগাল পাননি। বল পেয়ে যান পেপে। বাম পায়ের কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। একুয়েডর ম্যাচে দুর্দান্ত সব সেভ করা রুম ঝাঁপালেও পারেননি আটকাতে।

শেষ দিকে, ওয়াহির কাছের পোস্টে নেওয়া শট আটকে, এক চিলতে ঝলক দেখান গোলকিপার রুম। কিন্তু তার আগেই, কুরাসাওয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল আইভরি কোস্ট। অপেক্ষায় ছিল ইতিহাস গড়ার উদযাপনের। শেষের বাঁশি বাজতেই শুরু হয়ে যায় তা।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত