রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারালো নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডস ৩ : ১ তিউনিসিয়া

গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে টেটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখানো ডাচরা পুরো খেলার নিয়ন্ত্রণ নিজেদের পায়েই রাখে।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই তিউনিসিয়ার মিডফিল্ডার ইলিয়াস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৭ মিনিটে ব্রায়ান ব্রবি গোল করে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪ মিনিটে হাজেম মাস্তুরির লক্ষ্যভেদী শটে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। ৬২ মিনিটে তিজানি রেইন্ডার্সের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দলের তৃতীয় গোল করেন ইয়ান পল হেকার এবং ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে নেদারল্যান্ডস। একই গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত