রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চসিকের পক্ষে কোনো ব্যক্তিকে ফোনে আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না : মাননীয় চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র। গত ২৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতারণার চেষ্টার বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ০১৮২৯-৬১৪৬৩২ নম্বর থেকে তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে আর্থিক প্রতারণার চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ফোনের মাধ্যমে অর্থ, অনুদান, চাঁদা বা অন্য কোনো আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ওই নম্বর বা এ ধরনের অন্য কোনো নম্বর থেকে ফোন পেলে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত বা ব্যাংকিং সংক্রান্ত কোনো তথ্যও শেয়ার না করার অনুরোধ জানান তিনি। পোস্টে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার কোনো চেষ্টা বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত