রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইংল্যান্ড ২-০ গোলে পানামাকে ও ক্রোয়েশিয়া ২-১ গোলে হারালো ঘানাকে

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড ২ : ০ পানামা

ক্রোয়েশিয়া ২ : ১ ঘানা

স্কটল্যান্ডের ৭১ ঘণ্টার অপেক্ষা কোনো কাজেই লাগলো না। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটিশরা ‘সি’ গ্রুপে শেষ ম্যাচ খেলেছিল ২৫ জুন। ৩ ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বে যাওয়ার জন্য অপেক্ষা ছিল তৃতীয় স্থানধারীদের মধ্যে সেরা আটে যদি থাকা যায় সেএার জন্য। কিন্তু ভাগ্য স্কটিশদের জন্য সুপ্রসন্ন ছিলো না।স্কটল্যান্ডের সে আশায় আজ জল ঢেলে দিয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ আসরের রানার্সআপরা আজ ঘানাকে ২–১ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। আগে থেকে ৪ পয়েন্ট থাকায় ঘানারও ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে স্কটল্যান্ড বাদ পড়েছে শেষ ম্যাচ খেলার তিনদিন পর।

তবে স্কটিশদের হতাশার রাতে হেসেছে ইংল্যান্ড। পানামাকে ২–০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টমাস টুখেলের দল। একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম।কেইন অবশ্য রেকর্ডই গড়ে ফেলেছেন। ম্যাচের ৬৭তম মিনিটে হেডে করা গোলটি বিশ্বকাপে কেইনের ১১তম। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার অধিনায়ক। কেইনের গোলের আগে ইংল্যান্ডকে বড় স্বস্তি দেন বেলিংহাম। প্রথমার্ধে ৯টি শট নিলেও আক্রমণভাগে খুব একটা আগ্রাসী দেখা যায়নি দলটিকে। বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতা নিয়ে।

দ্বিতীয়ার্ধে নামার পর ৬২ মিনিটে বেলিংহামের গোলেই ‘ডেডলক’ ভাঙে ইংল্যান্ড। যার পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ইংল্যান্ড, যদিও খেলার ধরন ছিলো যাচ্ছেতাই। এই খেলার পর ইংল্যান্ডকে আর যাই ফেভারিটদের তালিকায় রাখা যায় না।

অপর দিকে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে একই গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া বেশ কষ্টেসৃষ্টেই জিতেছে। ৩১ মিনিটে পেতার সুচিচের গোল ক্রোয়াটদের এগিয়ে দিলেও ৭৩ মিনিটে সমতা নিয়ে আসেন ডেরিক লুকাসেন। এমন পরিস্থিতিতে গ্রুপ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকাটা ছিল দুশ্চিন্তার। তবে ৮৩ মিনিটেই দুশ্চিন্তা উড়িয়ে দেন নিকোলা ভ্লাসিচ। লুকা মদরিচের কর্নার থেকে পাওয়া বলে হেডে জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে এনে দেন ২–১ গোলের লিড, শেষ বাঁশি পর্যন্ত যা ধরে রাখায় দলটি পেয়ে যায় আকাঙ্খিত তিন পয়েন্টও।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত