রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপে আবার চমক : নকআউট পর্বে ডিআর কঙ্গো

ক্রীড়া প্রতিবেদক
উজবেকিস্থান ১ : ৩ ডিআর কঙ্গো

ফুটবল বিশ্বকাপে এক অবিস্মরণীয় ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আজ আটলান্টায় উজবেকিস্তানকে ১ গোলে পিছিয়ে থেকেও ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। শুধু তাই নয়, এই ঐতিহাসিক জয়ের ওপর ভর করেই প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গাও করে নিয়েছে আফ্রিকান দলটি। গ্রুপ ‘কে’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে কঙ্গো। দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ইংল্যান্ডের।

ম্যাচের প্রথমার্ধে শমুরোদভের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কঙ্গো। দলের হয়ে মায়েলে একটি এবং উইসা জোড়া গোল করে দলের স্মরণীয় জয় নিশ্চিত করেন।

দীর্ঘ ৫০ বছর পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা কঙ্গোকে এবারের আসরে একদমই ভিন্ন রুপে দেখা গিয়েছে। আসরের প্রথম ম্যাচেই ফেবারিট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখায় তারা। এরপর কলম্বিয়ার কাছে হারলেও, শেষ ম্যাচে বিশ্বকাপে নবাগত উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখে মাঠ ছাড়ল আফ্রিকার দলটি।

কঙ্গোর এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেতে ইরানকে এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গতকাল মিশরের বিপক্ষে মিলিমিটারের ব্যবধানে অফসাইডের কারণে গোল বাতিলের চরম হতাশা উপহার পেয়েছিল ইরান। এখন তাদের ভাগ্য ঝুলে আছে গ্রুপ ‘জে’-এর আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচের ওপর। এই ম্যাচটি ড্র না হলেই কেবল নকআউটে যেতে পারবে ইরান।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত