রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জর্ডানকে ৩-১ গোলে হারালো আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

জর্ডান ১ : ৩ আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়াটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন আনা হয় আর্জেন্টিনার প্রথম একাূশে। কিন্তু তারপরও দাপুটে জয় তুলে নিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। লিওনেল মেসি বদলি হিসেবে নেমে গোল করে লাগাতার ৭টি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ড করেন এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ রোববার ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে বিশ্বকাপে প্রথমবার খেলা জর্ডানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দেন এবং কয়েকটি কৌশলগত পরীক্ষাও চালান। তবু পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের।

ম্যাচের শুরুতেই জিওভানি লো সেলসো দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর লাউতারো মার্তিনেজের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও শেষ দিকে বদলি হিসেবে নেমে আরেকটি দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। তার গোলেই ৩-১ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে মেসির দুর্দান্ত ছন্দও অব্যাহত রয়েছে। তিন ম্যাচে ছয় গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার এবং সর্বোচ্চ গোলদাতা তিনি। জর্ডানের বিপক্ষেও নিচু শটে দেয়ালের ফাঁক গলে করা তাঁর ফ্রি-কিকটি ছিল অনবদ্য।

গ্রুপপর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে এবারের টুর্নামেন্টের চমক কেপ ভার্দের। আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই ম্যাচে শিরোপাধারীরা ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত