রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ড্র করে আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই নকআউট পর্বে, কপাল পুড়লো ইরানের

ক্রীড়া প্রতিবেদক
আলজেরিয়া ৩ : ৩ অস্ট্রিয়া

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তৈরি হওয়া সমস্ত সমীকরণ ও জল্পনা-কল্পনার অবসান হয়েছে এক রুদ্ধশ্বাস ড্রয়ের মাধ্যমে। রোববার ভোরে কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করেছে। এই ড্রয়ের ফলে মাঠের দুই দলই একসাথে বিশ্বকাপের নকআউট পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে।

ম্যাচে আলজেরিয়ার হয়ে বেলঘালি একটি এবং রিয়াদ মাহরেজ জোড়া গোল করেন। অস্ট্রিয়ার হয়ে গোল তিনটি করেন আরনৌতোভিচ, সাবিৎজার এবং কালাচিজ।
ম্যাচের শেষ মুহূর্তটি ছিল চরম উত্তেজনাপূর্ণ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৪৮ মিনিটে) মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি; ঠিক পরের মিনিটেই কালাচিজের দুর্দান্ত গোলে সমতায় ফেরে অস্ট্রিয়া।
এই ফলাফলের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া আলজেরিয়া পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। অন্যদিকে, রানার্সআপ হওয়া অস্ট্রিয়া খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। তবে এই দুই দলের ড্রয়ের ফলে কপাল পুড়েছে ইরানের। সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় থাকতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এশিয়ান পরাশক্তিদের।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত