রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

স্বাগতিক কানাডা ইতিহাস গড়ে শেষ ষোলোয়

ক্রীড়া প্রতিবেদক

কানাডা ১ :, ০ দক্ষিণ আফ্রিকা 

লস অ্যাঞ্জেলসে রোববার নকআউট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোয় পৌঁছে গেছে।

অধিকাংশ সময় বল দখলে রেখে, পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকা। রক্ষণ জমাট হওয়ায় এবং পোস্টে রনওয়েন উইলিয়ামসের মতো বিশ্বস্ত একজন থাকায় হয়তো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ টেনে নেওয়ার আশায় ছিল দলটি; তাদের সেই আশা ভেঙে দিলেন অন্তুনজুস্তাক। পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জেসি মার্শের দল। দক্ষিণ আফ্রিকার ছয় শটের একটিই লক্ষ্যে ছিল।

২১তম দারুণ একটা সুযোগ পায় কানাডা, কিন্তু হতাশ করেন ডেরেক কর্নেলিয়াস। সতীর্থের ক্রস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়েও ঠিকঠাক হেড করতে পারেননি মার্সেই ডিফেন্ডার। ধীরে ধীরে আক্রমণে চাপ বাড়ায় কানাডা, তবে রক্ষণে মজবুত ছিল দক্ষিণ আফ্রিকা। ৪৫তম মিনিটে আবারও গোলের কাছাকাছি যায় কানাডা। কর্নারে মোইস বোম্বিতো হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও, গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার মোদিবা, ফিরতি বল জটলার মধ্যে পেয়ে শট নেন বুকান্যান, কিন্তু সেটা সোজাসুজি যায় গোলরক্ষক বরাবর।

৬৫তম মিনিটে গতিময় প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে শট নেন ট্যানি ওলুয়াশেয়ি। এগিয়ে এসে সেটা রুখে দেন রনওয়েন উইলিয়ামস। তারপরও হুমকি ছিল, ডান দিকে বলের দিকে ছুটে যাচ্ছিলেন জোনাথান ডেভিড, বলের সঙ্গে তার স্পর্শের আগমুহূর্তে অসাধারণভাবে ক্লিয়ার করেন সেন্টার-ব্যাক মেজিন বোয়াজ। ১০ মিনিট পর বদলি নামেন কানাডার তারকা ফুটবলার আলফুঁস ডেভিস। ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে পাওয়া চোট কাটিয়ে ফিরলেন তিনি। ১৫ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামলেন এই ডিফেন্ডার। গত বছরের মার্চে দেশের হয়ে এখানেই খেলার সময় চোট পেয়েছিলেন ডেভিস।

মাঠে নামার পরের মিনিটেই দারুণ একটি সুযোগ তৈরি করেন তিনি। তার পাস ধরে ২০ গজ দূর থেকে ডেভিডের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর, অন্য পাশে অ্যাপোলিসের দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান কানাডার গোলরক্ষক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশেষে মেলে গোলের দেখা। জন্সটনের ক্রস ডি-বক্সে হেডে ক্লিয়ার করেন একজন, কিন্তু ফিরতি বল ডি-বক্সের বাইরে পেয়ে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত হাফ ভলিতে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন মিডফিল্ডার অন্তুনজুস্তাক। বিশ্বকাপে প্রথম গোল পেলেন মেজর সকার লিগের এই ফুটবলার এবং সেটাতেই তিনি ইতিহাস গড়ে ফেললেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত