রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে গাছের টুকরোর আঘাতে পাঁচদিন পর মৃত্যু হলো ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে গাছের টুকরোর আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু বরণ করলেন আবদুল মান্নান (৩৭) নামের এক ব্যবসায়ী। সোমবার ( ২৯ জুন) রাত ২টার দিকে নগরীর সাজিনাজ হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল মান্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জানিপাথর এলাকার কবির আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই লোকমান সওদাগর।

তিনি জানান, গত ২৫ জুন দুপুরে আবদুল মান্নানের সাথে কথা কাটাকাটির জের ধরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে প্রকাশ্যে তার চাচাতো ভাই শাহজান গাছ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে নগরীর সাজিনাজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দুইটায় তার মৃত্যু হয়।

নিহত মন্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই। অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পিটুনিতে আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি। সেখানকার থানা পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে স্থানীয় সাবেক ছাত্রনেতা ওমর ফারুক জানান, একটি গাছের মালিকানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে নিহতের বড় ভাই লোকমান সওদাগর বিচারকের দায়িত্ব পালন করেন। সালিশের সিদ্ধান্ত অভিযুক্তদের পক্ষে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা আবদুল মান্নানকে গাছের টুকরো দিয়ে আঘাত করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, হলদিয়া এলাকায় কয়েক দিন আগে স্থানীয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে আহত আবদুল মান্নান নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে মারা গেছেন বলে পুলিশকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত