রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাদামতল, খন্দকিয়া এলাকায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

জনস্বাস্থ্য প্রতিবেদক

চট্টগ্রাম : পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং খাজা গরীবে নেওয়াজ (রঃ) সমবায় সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাদামতল, খন্দকিয়া এলাকায় দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি ডিভাইস খৎন, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে গাইনি, মেডিসিন, ডায়াবেটিস, চর্মরোগ, শিশু রোগ, বাতব্যথা রোগ এবং চক্ষুসহ মোট সাতটি বিভাগে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন গাইনি বিভাগের ডা. তাসনিয়া ও ডা. মেরিন, মেডিসিন বিভাগের ডা. রূপায়ন, ডায়াবেটিস বিভাগের, ডা. সালাউদ্দিন এমএএইচ চৌধুরী,ডা. নকীব সিকদার, চর্মরোগ বিভাগের ডা. তাবাসসুম ও ডা. তাসনিম, শিশু রোগ বিভাগের ডা. ইমন মহাজন , বাতব্যথা রোগ বিশেষজ্ঞ ডা. আহমদ রহিম এবং চক্ষু বিভাগের ডা. রায়হান ও ডা. জহির।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই লক্ষ্যকে সামনে রেখে পার্কভিউ হসপিটাল লিমিটেড নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, জনাব আব্দুর সোবহান এবং জনাব হেলাল পারভেজ ও আরও অনেক।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত