রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গণবিক্ষোভ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক প্রতিবেদক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (PoK) সরকারবিরোধী আন্দোলন নাটকীয় ও বিস্ফোরক মোড় নিয়েছে। মঙ্গলবার রালাকোটের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় বিক্ষোভকারীরা প্রকাশ্যে ঘোষণা করেছেন, “এই অঞ্চল পাকিস্তানের অংশ নয়।” ইসলামাবাদ যদি অবিলম্বে অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক না করে, তবে অঞ্চলের বাসিন্দারা বেঁচে থাকার জন্য ‘অন্য পথ’ বেছে নিতে বাধ্য হবেন, এমন কঠোর হুঁশিয়ারি পাক প্রশাসনের মধ্যে অস্থিরতার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা খাদ্য সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে সাধারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আজ মঙ্গলবার ৩০ জিন বিস্ফোরণের রূপ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পাকিস্তান সরকার পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের ওপর ‘যৌথ শাস্তি’ বা ‘কালেক্টিভ পানিশমেন্ট’ চাপিয়ে দিচ্ছে। স্থানীয় নেতা সর্দার আমন খান অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “আমাদের তোমাদের রেশনের প্রয়োজন নেই। বরং তোমরাই আমাদের ওপর নির্ভরশীল।”

জাম্মু-কাশ্মীর আওয়ামি অ্যাকশন কমিটির (JAAC) নেতৃত্বে চলা এই আন্দোলনকে দমিয়ে দিতে পাকিস্তান সরকার গত মাসের শুরুতেই এই সংগঠনটিকে ‘সন্ত্রাসবিরোধী আইন’-এর আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। আন্দোলনকারী নেতা ও সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান সরকার অর্থনৈতিক ও প্রশাসনিক দাবিতে চলা এই শান্তিপূর্ণ আন্দোলনকে ‘নিরাপত্তার সংকট’ হিসেবে আখ্যায়িত করে আদতে সামরিক দমন-পীড়নের আইনি ভিত্তি তৈরি করছে।

ইতিমধ্যেই এই উত্তাল পরিস্থিতির বলি হয়েছেন অন্তত ২২ জন সাধারণ মানুষ। প্রায় দুই সপ্তাহ ধরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে চলা অচলাবস্থায় গোটা অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটলে জুন মাসের শুরু থেকেই অঞ্চলজুড়ে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে রেখেছে স্থানীয় প্রশাসন।

এই অস্থিরতার মূলে রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক এক অসংবেদনশীল ও উস্কানিমূলক মন্তব্য। তিনি রালাকোট ও মিরপুরের বাসিন্দাদের “আসল কাশ্মীরি নন” বলে যে কটাক্ষ করেছিলেন, তা অধিকৃত কাশ্মীরের মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই আন্দোলন কেবল খাদ্যের দাবিতে সীমাবদ্ধ নেই, বরং এটি ইসলামাবাদ ও অধিকৃত কাশ্মীরের স্থানীয় নেতৃত্বের মধ্যে কয়েক দশকের ফাটলকে আরও চওড়া করে দিয়েছে। কাশ্মীরি জনমানসে পাক প্রশাসনের প্রতি এই ক্রমবর্ধমান ঘৃণা এবং বিদ্রোহের আগুন এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত