সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমাজিক সচেতনতা গড়ে তুলতে হবে : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : অধিকাংশ সড়ক দূর্ঘটনা ঘটে থাকে আমাদের অসচেতনতার কারনে। একটু অবহেলায় ঝরে যায় মূল্যবান প্রাণ। তেমনি একটি মর্মান্তিক দূর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধা ওসমানকে। সে ছিলো কর্মঠ, রাজনৈতিক সচেতন ও ত্যাগী টগবগে যুবক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাইনা এভাবে আর কোন প্রাণহানি ঘটুক। তাই অপ্রত্যাশিত দূর্ঘটনা এড়াতে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

১৯ জুন শুক্রবার, বাদ আসর সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফেরাত কামনায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান এসব কথা বলেন।

দোয়া মাহফিল শেষে তিনি নিহত ওসমানের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন ও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, ফরিদুল হক লিটন। আরো উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল, জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত