রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

১০ জন নিয়ে খেলেও বসনিয়াকে হারিয়ে পরের রাউন্ডে যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

৬৪তম মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন এই ম্যাচের প্রথম গোলদাতা এবং এই বিশ্বকাপে তিন গোল করা যুক্তরাষ্ট্রের  তারকা স্ট্রাইকার বালোগন। তবে তাকে খলনায়ক হয়ে উঠতে দেননি সতীর্থরা। বরং ১০ জনের দলও করল আরেকটি গোল এবং তাতেই স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র।

গোটা ম্যাচে গোলে আটটি শট নিলেও স্রেফ দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। কাজ হয়ে যায় সেই দুটিতেই। আরও দুবার অবশ্য জালে বল পাঠিয়েছিল তারা। গোল হয়নি অফসাইডের কারণে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রথম ১১ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ধারায় ছেদ পড়ে এই ম্যাচে। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। তবে ম্যাচ তারা জিতে নিয়েছে ঠিকই। বালোগনের লাল কার্ডের পর নির্ধারিত সময়ের বাকি ২৬ মিনিট ও যোগ করা সময়ের ১১ মিনিট ১০ জন নিয়ে খেলেও গোল হজম করেনি মৌরিসিও পচেত্তিনোর দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই দলই চেষ্টা করে নিয়ন্ত্রণ নেওয়ার। প্রথম গোলে শট নেয় বসনিয়া। যুক্তরাষ্ট্রের টিলম্যান দ্রুতগতিতে বসনিয়ার বক্সে ঢুকলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গোলরক্ষকের কাছ থেকে লম্বা কিক নিয়ে বসনিয়া আক্রমণে ওঠে। দারুণ দক্ষতায় বলটি নিয়ন্ত্রণে নেন জেকো। তার কাছ থেকে বল পেয়ে শট নেন এরমেদিন দেমিরোভিচ, তবে বল বাইরে পাঠিয়ে দেন গোলকিপার ম্যাট ফ্রিজ। পরের মিনিটে কেরিম আলাইরবেগোভিচের সুইঙ্গিং কর্নারও ঠেকান ফ্রিজ। অষ্টাদশ মিনিটে ডান দিক দিয়ে ফাঁকা জায়গায় ক্রস করেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি। তবে ঘুষি মেরে বল ক্লিয়ার করার চেষ্টা করেন বসনিয়া গোলকিপার নিকোলা ভাসিলি। অ্যান্টোরি রবিনসনের গায়ে লেগে বল বারের সামান্য উপর দিয়ে চলে যায়।

বালোগন ততক্ষণে যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রাণ হয়ে উঠেছেন বরাবরের মতোই। ৩১তম মিনিটে জালের দেখাও পান ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তবে ডান পায়ে বল ধরে বাম পায়ে তার দারুণ ফিনিশিংয়ের সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা উঠে যায়। গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ রয়ে যায় যুক্তরাষ্ট্রেরই। তবে ৪৫ মিনিট পর্যন্ত দুই দল মিলিয়ে লক্ষ্যে শট ছিল একটিই, সেই শুরুতে বসনিয়ার। কিন্তু এরপরই যুক্তরাষ্ট্রের গোল। কিছুটা সৌভাগ্যের ছোঁয়া ছিল গোলের প্রেক্ষাপটে। মাঝমাঠের ওপর থেকে থ্রু বল বাড়ান টিলম্যান। বসনিয়ার দুজেনর পায়ে লেগে বক্সের ভেতর বল পান বালোগন। দুই ডিফেন্ডার আর আগুয়ান গোলকিপারকে ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান মোনাকোর স্ট্রাইকার। যোগ করা সময়ের অষ্টম মিনিটে সার্জিনিও দেস্তের হেডে বল পেয়ে খুব কাছ থেকে বালোগনের শট ক্রস বারে লেগে চলে যায় বাইরে।

দ্বিতীয়ার্ধের প্রথম ১৮ মিনিটে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। এরপরই বালোগনের বিদায়। বলের লড়াইয়ে পেছন মাড়িয়ে দেন তিনি তারিক মুহারেমোচের পা। রিপ্লে দেখে যদিও মনে হয়নি ইচ্ছাকৃত, তবে বেশ বাজে ফাউলই ছিল। ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেন রেফারি। হতাশ বালোগন জার্সিতে মুখ ঢেকে ১৫-২০ সেকেন্ড দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে মাঠ ছাড়েন। তাকে সান্ত্বনা দেন সতীর্থরা।

একজন বেশি নিয়েও বসনিয়া পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৭৮তম মিনিটে ম্যাককেনির বাড়ানো বলে কাছ থেকে বল জালে পাঠান ক্রিস্তিয়ান পুলিসিক। তবে চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা তারকা ছিলেন অফসাইড।দ্বিতীয় গোলটি ধরা দেয় এর পরপরই। টিলম্যানের ফ্রি কিকে জোর অনেক ছিল না, তবে ছিল মাপা। ডাইভ দিয়ে বলে হাত ছোঁয়ালেও বাঁচাতে পারেননি গোলকিপার ভাসিলি। ১০ জনের দলের বিপক্ষেও বক্সে ঢুকতে পারছিল না বসনিয়া। শেষ দিকে দূর থেকে কয়েকটি শট নিলেও তা বাইরে চলে যায়। শেষ বাঁশির পর গ্যালারি আর মাঠের উৎসব হয়ে ওঠে একাকার। গ্যালারির দর্শকদের গর্জনে মনে হচ্ছিল স্টেডিয়ামই উড়ে যাবে।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সিয়াটলে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্র লড়বে বেলজিয়ামের বিপক্ষে।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত