বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের বর্তমান জনবান্ধব সরকার সর্বদা জনগণের দূর্ভোগ লাঘবে সোচ্চার : ৬০ হাজার কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো ও জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। অচিরেই দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী সাফল্য আসবে। যে কোন সংকটে আমরা আপনাদের পাশে আছি। যে কোন পরিস্থিতিতে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৬ হাজার পরিবারের মাঝে ৬০ হাজার কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এসব কথা বলেন।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পর্যায়ক্রমে চট্টগ্রাম ৯ নির্বাচনী এলাকার সকল ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী।

২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ স্বপন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মনসুর, দোলন দাশ, মোহাম্মদ আলমগীর, হাসানুল করিম,মোহাম্মদ সেলিম, আবু নাছের পেয়ারু, ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, ফারুক হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, হাফেজ করিমুল ইসলাম, আলফু মিয়া, আকতার খান, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার চার্জ শুনানী আগামী ২১শে জুলাই

চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় সাত বছর বয়সী শিশু কন্যা মারজান হক বর্ষা'র ধর্ষণ, খুন ও লাশ গোপন করা হত্যা মামলার...

শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভাঙতে চাননি : জাতীয় সংসদের স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভাঙতে চাননি। তাই ২৫ মার্চ...

রোপিত গাছের যত্ন নিয়ে তার নিরাপদে বেড়ে উঠা নিশ্চিত করতে হবে : জনাব আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : গাছ আমাদের পরম বন্ধু। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আমরা প্রত্যক্ষ করছি, তাতে গাছ শুধু আমাদের বন্ধু নয়, বরং আমাদের...

চট্টগ্রাম তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য সরকারের নিকট দাবি জানালো কেন্দ্রীয় কমিটি

চট্টগ্রাম : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি। এ উপলক্ষে গতকাল নন্দনকানন তুলসীধামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা...

একজন চিকিৎসককে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হয়ে উঠতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আজ শনিবার ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক...

সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) : সৈয়দ ইরফানুল হক

চট্টগ্রাম : নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা...
সর্বশেষ সর্বাধিক পঠিত