রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে হারিয়ে পরের রাউন্ডে পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক

পর্তুগাল ২ : ১ ক্রোয়েশিয়া

শেষ ৩২-এর শ্বাসরুদ্ধকর মহারণে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পর্তুগাল। অশ্রুসিক্ত নয়নে বিশ্বমঞ্চকে বিদায় জানিয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ম্যাচের শুরুতেই রাফায়েল লিয়াওয়ের তৈরি সুযোগে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ।কিন্তু দুইবারই অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে বিরতি পর্যন্ত গোলশূন্য সমতা ধরে রাখে ক্রোয়েশিয়া।

বিরতির পর ম্যাচের গতি বদলে যায়। ৫৩তম মিনিটে দ্রুত নেওয়া একটি থ্রো-ইন থেকে তৈরি আক্রমণে ইয়োসিপ স্তানিশিচের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন ইভান পেরিসিচ। তাতেই এগিয়ে যায় মদ্রিচের দল।পিছিয়ে পড়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। ৬০ মিনিটে রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৮তম মিনিটে বক্সের ভেতরে ফাউলের ঘটনায় পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে কোনো ভুল না করে ঠান্ডা মাথায় গোল করেন ৪১ বছর বয়সী রোনালদো। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল তার প্রথম গোল, যা ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে আনে।

অতিরিক্ত সময়েই আসে ম্যাচের নিষ্পত্তি। আক্রমণের ধার অব্যাহত রেখে সুযোগ কাজে লাগান গনসালো রামোস। তার করা গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। অতিরিক্ত সময়ের শেষ দিকে ক্রোয়েশিয়া সমতাসূচক গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে রোনালদোর দল। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল।

তবে এই ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো ক্রোয়েশিয়ার জার্সিতে দেখা গেল ফুটবল জাদুকর লুকা মদ্রিচকে। দীর্ঘ এক বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিদায় জানালেন ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। মদ্রিচ যদি ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ না করে আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তির দেশে জন্মগ্রহণ করতেন তবে তাঁর ঝুলিতে একাধিক বিশ্বকাপ থাকতেই পারতো।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত