রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

অস্ট্রিয়াকে ৩ গোলে বিধ্বস্ত করে পরের রাউন্ডে স্পেন

ক্রীড়া প্রতিবেদক

স্পেন ৩ : ০ অস্ট্রিয়া

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের অন্যতম হট  স্পেনের নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের আরও এক ঝলক দেখালো লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের ম্যাচে আজ অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে। অস্ট্রিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ আর্মাডা।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের দখলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং সুযোগ তৈরির ক্ষেত্রে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত।এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলটি বাতিল করে দেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে স্পেনকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ম্যাচের ৩৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন, কিন্তু শ্লাগারের দুর্দান্ত গোলরক্ষণ এবং একবার পোস্ট তাদের ব্যবধান বাড়াতে দেয়নি।

বিরতির পরও সমান তালে আক্রমণ চালাতে থাকে স্পেন। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। বাঁ প্রান্ত থেকে আলেক্স বায়েনার নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার। দুই গোলের লিড পাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ম্যাচের ৮৯ মিনিটে আসে তৃতীয় গোল। দলীয় আক্রমণ থেকে আবারও অ্যাসিস্ট করেন কুকুরেয়া। তাঁর বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে সহজেই জালে জড়ান ওইয়ারসাবাল। বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের চতুর্থ গোল।

বাকি সময়ে আর কোনো নাটক না ঘটায় ৩–০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দাপুটে এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ইউরোপের ফুটবল পরাশক্তিরা, আর বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের আবারও প্রমাণ করলো।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত