রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি : ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপিকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী এএইচকে ছায়ানীড় পরিবার আজ শুক্রবার ( ৩ জুলাই )।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম জি কিবরীয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ-আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন। তিনি সংবর্ধনা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে এম জি কিবরীয়া বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানার নির্বাচিত হওয়া নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দেশের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মো. আলী, ফজলুর রহমান, জাহেদ আলী, জাকের হোসেন, আবু তাহের, এম. ইলিয়াস আলী, কামাল উদ্দিন, এম. আর. মানিক, সেলিম পারভেজ, সাইফুদ্দীন, ফিরোজ খান, নুরুল করিম, দিলদার মিয়া, নাসিম, মুর্শেদ, আনোয়ার, ইয়াসিন মিয়া, আকবর, রোকসান, জহুর, নাসির কোম্পানি, খোরশেদ আলম, আব্দুল হাদী, রাশেদ, আব্দুল মোতালেব, মঈন উদ্দিন, দিল মোহাম্মদ, আলমগীর সওদাগর, বাদল, মাহমুদ মেম্বার, ইঞ্জিনিয়ার আবু নাসের, আব্দুল জব্বার, মামুন, জাহেদুল আলম, বাশার, বশির আহমেদ, সোহেল, দেলোয়ার হোসেন, ইব্রাহীম, হাসানুল করিম, কামাল উদ্দিন, আলতাফ, তাজুল ইসলাম, ইলিয়াস, শফিক, মিজান ও সাকিব।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত