রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ পারিজাত ভবনের মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসূচীর মধ্যে ছিল শোক প্রস্তাব গ্রহণ, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, হিসাব-নিকাশ পর্যালোচনা, নিরীক্ষা রিপোর্ট পেশ ও অনুমোদন, খসড়া বাজেট পেশ ও অনুমোদন এবং বিবিধ আলোচনা। পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ পেশ করেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বরুন ভট্টাচার্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকোমল চৌধুরী, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, মোহরাস্থ মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার ভট্টাচার্য, মেধস আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি স্বপন শীল, শিক্ষক বিধান মোহরের, পরিষদের প্রাক্তন কর্মকতা দিলীপ চৌধুরী ও ব্যবসায়ী খোকন মজুমদার। বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ। সাধারণ সভায় ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে প্রায় ৪ হাজার মানুষের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত