রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ঘানাকে ১ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক
কলম্বিয়া ১ : ০ ঘানাফিজিক্যাল ফুটবল আর দ্রুত পাল্টা আক্রমণের লড়াইয়ে জমে উঠেছিল কলম্বিয়া ও ঘানার ম্যাচ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন জন আরিয়াস। লুই দিয়াজের দারুণ অ্যাসিস্ট থেকে করা তার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় কলম্বিয়া এবং নিশ্চিত করে শেষ ষোলো।

খেলার মাত্র ৮ মিনিটের মধ্যেই চোটের কারণে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হয় কলম্বিয়াকে। জোন কর্ডোবার জায়গায় মাঠে নামেন লুই সুয়ারেজ।
একই সময়ে ঘানার একাদশেও আসে পরিবর্তন, মারভিন সেনায়ার পরিবর্তে খেলেন আলিদু সেইদু। 
১৪ মিনিটে ম্যাচের লিড নেয় কলম্বিয়া। লুই দিয়াজের নিখুঁত পাস থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন আরিয়াস। গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে কলম্বিয়া। দিয়াজ নিজেও একটি হেডার মিস করেন। অন্যদিকে ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
প্রথমার্ধে ইনাকি উইলিয়ামস ও আন্তোয়ান সেমেনিয়োর একাধিক সুযোগ নষ্ট হয়। ৩৯ মিনিটে লুই দিয়াজের আরেকটি শট বাইরে চলে যায়। ইনজুরি টাইমে জোহান মোজিকার হেড দুর্দান্তভাবে রুখে দেন ঘানার গোলরক্ষক। ফলে বিরতিতে কলম্বিয়া এগিয়ে থাকে ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে কলম্বিয়া ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ৪৮ মিনিটে রিচার্ড রিওসের শট বাইরে যায় এবং ৫৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন আতি-জিগি। ৫৬ মিনিটে লুই দিয়াজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপরও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে।
৬৯ মিনিটে সেমেনিয়োর শট ব্লক হয়, ৭৭ মিনিটে কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ দিকে ঘানা সমতা ফেরানোর চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণ ভেঙে দিতে ব্যর্থ হয় তারা।
৮১ মিনিটে ডেভিনসন স্যাঞ্চেজের হেডও দারুণভাবে রুখে দেন আতি-জিগি। রিচার্ড রিওস ও কাম্পাজের একাধিক শটও প্রতিহত করেন ঘানার গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত