রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং-এর বর্ষ সমাপনী সভা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : আন্তর্জাতিক সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং-এর ২০২৫–২০২৬ রোটারি বর্ষের সমাপনী সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ৫০তম প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মোহাম্মদ আশেক রসুল রাহাত। তাঁর নেতৃত্বে বিদায়ী রোটারি বর্ষে ক্লাবের বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। তিনি ২০১৭ সালে ক্লাবের সদস্য হিসেবে যাত্রা শুরু করে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে ৫০তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শফিকুল ইসলাম রিফাত, শাহাদাত হোসেন মুন্না, আরিফুর রহমান আরিফ ও এমরান আহমেদ তামিম উপস্থিত ছিলেন। এছাড়া সহ-সভাপতি আজিজুল হক ও আশরাফুল হক আকিব, সাধারণ সম্পাদক ফারহানুল আলম, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ফারসি, আন্তর্জাতিক সেবা পরিচালক মেহেদী গাজী, ক্লাব সেবা পরিচালক আবরার মাহি, পেশাগত সেবা পরিচালক রাকিব উল্লাহ, কমিউনিটি সেবা পরিচালক নাজমুল হক, সম্পাদক ফাতিমা সুলতানা, অর্থ পরিচালক ত্রিনা পালিত, শৃঙ্খলা কর্মকর্তা মুহিতুল হাসিব এবং সদস্য ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ফাতিমা সুলতানা সেরা রোটার‌্যাক্টর, আবরার মাহি ও নাজমুল হক সেরা পরিচালক, আজিজুল হক সেরা সহযোগী, শাজিদ বিন দিদার সবচেয়ে সম্ভাবনাময় রোটার‌্যাক্টর, ত্রিনা পালিত সবচেয়ে দায়িত্বশীল পরিচালক এবং ইসরাত জাহান উদীয়মান রোটার‌্যাক্টর হিসেবে সম্মাননা লাভ করেন।

এ সময় বিদায়ী রোটারি বর্ষের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী বর্ষে আরও ব্যাপক সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত