রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে হাজারো দর্শকের সঙ্গে আনন্দ উপভোগ করলেন সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাইদ আল নোমান। শনিবার ( ৪ জুলাই ) ভোরে নগরের দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচ উপভোগ করেন তিনি। এসময় তিনি বলেন, রাজনীতি নয়, খেলার আনন্দই মানুষকে একত্রিত করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময় করেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম শহরের হাজার হাজার তরুণ-তরুণী আজ একসঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছে। এই আনন্দমুখর পরিবেশে আমাদের শক্তিটা বারবার উপলব্ধি করা দরকার। আজ এখানে কোনো রাজনীতি নেই, কোনো স্বার্থের চিন্তা নেই। শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য চট্টগ্রামবাসী এক জায়গায় হয়েছে। এই বিষয়টি আমাদের ভাবায়-আমরা কেন বারবার এভাবে এক হতে পারি না। তিনি বলেন, যখনই সুযোগ পাব, আমরা যেন এক হয়ে যেতে পারি। এটা কোনো রাজনৈতিক ময়দান নয়, এখানে কোনো দুরভিসন্ধি নেই। শুধু চট্টগ্রামের তরুণ সমাজের জন্য ভোর চারটায় খেলা দেখার একটি জায়গা তৈরি হয়েছে। সেখানে আমি সামান্য অবদান রাখতে পেরেছি, এটাই আমার আনন্দ। বরং তাদের সঙ্গে বসে খেলা দেখতে পেরে আমি গর্বিত, আনন্দিত ও পুলকিত।

এক প্রশ্নের জবাবে নিজের সমর্থনের কথাও খোলাখুলিভাবে জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, এখানে কূটনীতি করার কিছু নেই। অবশ্যই আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি। আমরা ম্যারাডোনার সময়ের মানুষ। যারা ম্যারাডোনাকে দেখেছে, তাদের ফুটবলের প্রতি ভালোবাসা সেখান থেকেই তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...
সর্বশেষ সর্বাধিক পঠিত