শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্ণামেন্ট। শনিবার ( ৪ জুলাই ) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্কর এর সার্বিক ব্যবস্থাপনায় এ ক্রীড়া উৎসব ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর আহবায়ক আবুল হাসেম বক্কর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি মাহাবুবুর রহমান, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু আহামেদ হাসনাত, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মাহাবুব, মোহাম্মদ আখতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ আখতার মিয়া, সুলতান মাহামুদ খান শাহীন, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, সম্পাদক মামুনুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, মেঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আবু বক্কর ছিদ্দিক, এস এম ইকবাল মোরশেদ, সদস্য লিটন বড়ুয়া, আবু সৈয়দ মাহামুদ, নাজিমুদ্দিন নাজু, মোহাম্মদ জহির উদ্দিন, আবদুল হান্নান মিরন, মহসীন আলী বাদশা, বিভাষ বড়ুয়া, কৃষ্ণ কমল দে, সিজেকেএস কাউন্সিল আলী আহসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, সাইফুল আলম খান, আাজাদুর রহমান আজাদ, সাইফুল্লাহ চৌধুরী, প্রসেনজিৎ দত্ত রাজু সহ সংলিষ্ট কর্মকতারা।

জনাব মীর হেলাল এমপি বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে যেন তরুণরা বাছাই করে সেটার জন্য কাজ করছে সরকার। ক্রীড়া যেন জীবনের অন্যতম পেশা হয় তাই ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। তৃণমূল থেকে যেন খেলোয়াড় সৃষ্টি হয় সেজন্য নতুন কুঁড়ি স্পোর্টস সহ বিভিন্ন সহায়ক প্রোগ্রাম নিয়েছে সরকার। এরফলে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবার প্রাণ ফিরে পাচ্ছে। যুব সমাজ যাতে বিপথে না যায় সেজন্য সরকার ক্রীড়াকে প্রাধান্য দিয়ে কাজ করছে। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১ – ০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে শুভ সুচনা করেছে। খেলার ১৯ মিনিটে পেনান্টি থেকে সিটি করপোরেশন একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন নুরুজ্জামান সায়েম। আগামীকাল রবিবার বিকাল ৩টায় দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ গ্রীন – এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের মোকাবেলা করবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত