প্যারাগুয়ে ০ : ফ্রান্স ১ভাগ্য খারাপ প্যারাগুয়ের। এবারের বিশ্বকাপ ফুটবল আসরের ফ্রান্সের ভয়ংকর আক্রমণভাগকে খেলার অধিকাংশ সময়ই তারা বোতল বন্দী করে রেখেছিলো। কিন্তু ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে সেই পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই ফ্রান্স তাদেরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো।ফ্রান্স–প্যারাগুয়ের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে ফ্রান্সকে আটকে রেখে বিরতিতে যায় প্যারাগুয়ে। পুরো ম্যাচে দাপট ছিল ফ্রান্সেরই।বলের দখল ফরাসিদের কাছে ছিল ৮০ শতাংশ। কিন্তু সে হিসেবে খুব বেশি সুযোগ তারা তৈরি করতে পারেনি।
বিপরীতে প্যারাগুয়ের সময় কেটেছে ফ্রান্সের আক্রমণকে থামানোয় নিজেদের ব্যস্ত রেখে। ম্যাচের ৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পে ফাউল করা হলে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি।ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন।এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।কিন্তু, একের পর এক আক্রমণে গিয়েও গোল পাচ্ছিলো না ফ্রান্স। এমবাপ্পে–দেম্বেলেদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণে গিয়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামেন দেজিরে দুয়ে। মাঠে নেমেই ফ্রান্সকে এই পেনাল্টি এনে দেন দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর পেনাল্টি গোলে ফ্রান্সকে ৭০ মিনিটে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তার ৭ম গোল।এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।এরপর বাকি সময় ফরাসি বাহিনী আক্রমণের পর আক্রমণে ব্যস্ত রেখেছে প্যারাগুয়েকে। প্যারাগুয়েও চেষ্টা করেছে কাউন্টার এ্যাটাকে যাওয়ার। কিন্তু, তারা আর সমতা ফেরাতে পারেনি। আর তাতেই নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে নিজেদের নাম লেখানো। কোয়ার্টার ফাইনালে তারা লড়বে বিশ্ব ফুটবলের উদীয়মান পরাশক্তি মরক্কোর বিরুদ্ধে।
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
ছবি : সংগৃহীত
২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
ছবি : সংগৃহীত
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...