রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভবিষ্যতে যাতে কোন নাগরিকের কারো কাছে হাত পাততে না হয় সে লক্ষে কাজ করছে বর্তমান সরকার : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতায় দলের নেতাকর্মীরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। তিনি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে যাতে কোন নাগরিকের কারো কাছে হাত পাততে না হয় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিচ্ছে বিএনপি। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান আলী, মনসুর আলম, হাফেজুল ইসলাম, মিলন, মাহমুদ আলী, আব্বাস, সাখাওয়াত হোসেন, মনির আহমেদ, হাফেজ আজিম, যুবদল নেতা এরশাদ আলী, তাজ মোহাম্মদ, নোমান হোসেন, মোহাম্মদ ইসমাইল, রনি, সোহেল, পাশা, থানা ছাত্রদলের আহ্বায়ক এয়াকুব আলী জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত